এক্সপ্লোর

Burdwan University: হস্টেলের নিরাপত্তা-সহ এক গুচ্ছ দাবি, ছাত্র-বিক্ষোভে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

East Burdwan News: পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর। রাজবাটি ক্যাম্পাসে উপাচার্যের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: হস্টেলে নিরাপত্তা, পানীয় জল সহ একাধিক দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। উপাচার্যের ঘরের সামনে বসে দীর্ঘক্ষণ অবস্থান- বিক্ষোভ করেন তাঁরা। উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরে অবস্থান উঠে যায়।

পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর। রাজবাটি ক্যাম্পাসে উপাচার্যের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে প্ল্যাকার্ড হাতে সেখানেই বসে পড়েন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বেহাল অবস্থা। পানীয় জল থেকে পর্যাপ্ত নিরাপত্তা, কোনওটাই নেই হস্টেলে। বর্ষার সময়ে আগাছায় ভরা হস্টেলে সাপের উপদ্রব বাড়ছে। থাকতে গিয়ে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পূর্ণেন্দু দাস বলেন, "হস্টেলে এই বর্ষাকালে ঠিকঠাক পরিষ্কার, পরিচ্ছন্ন ব্যবস্থা নেই। বিভিন্ন প্রান্ত থেতে ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে এসেছে পড়াশোনা করার জন্য। সঠিকভাবে বিদ্যুৎ, পানীয় জল, নিরাপত্তা, এগুলো পাচ্ছে না। যেসব নিরাপত্তাকর্মীরা আছেন, একজনও প্রশিক্ষণপ্রাপ্ত নন। প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনিং সিকিওরিটি সার্ভিস আমরা চাই।''

বিক্ষোভ দেখাতে দেখাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গাড়ি বারান্দায় উঠে আসেন পড়ুয়ারা। সাড়ে এগারোটা নাগাদ সেখানে পৌঁছন উপাচার্য শঙ্করকুমার নাথ। তাঁকে দেখেই স্লোগান দেওয়া শুরু করে বিক্ষোভকারীরা। প্রথমে নীচে বসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পরে দোতলায় উপাচার্যের ঘরের সামনে উঠে আসেন তাঁরা। উপাচার্যের ঘরের বারান্দার সামনে বসে চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ ঘেরাও চলে, তারপরে দুপুর আড়াই নাগাদ উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দেয় পড়ুয়াদের প্রতিনিধি দল। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অহনা বসু বলেন, "মেয়েদের হস্টেল প্রচন্ড নোংরা, সেটার সাফাই দরকার, প্রতিটা মেয়েদের হস্টেলে নিরাপত্তা দরকার। অর্ধেক পাম্প খারাপ, নিরাপত্তারক্ষীর একটা সমস্যা রয়েছে, সব সময়ে তাঁরা থাকে না, সেখানে একটা সমস্যা রয়েছে, আমাদের নিরাপত্তা দরকার।''                       

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। ২৮ অগাস্ট ঘোষিত কর্মসূচির দিন পরীক্ষা নিয়ে আপত্তি জানাল TMCP। দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল বলে ভারপ্রাপ্ত উপাচার্যকে ফেসবুকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। তবে এই বিষয়ে কড়া অবস্থান ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের। পরীক্ষা দিতেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget