এক্সপ্লোর

Murshidabad: মুর্শিদাবাদের বড়ঞায় বাস দুর্ঘটনা, জখম ৫

Bus Accident:সোমবার সকালে বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের বড়ঞায়। জখম হলেন ৫ জন। আপাতত তাঁদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বড়ঞার করালিতলায় দুর্ঘটনাটি ঘটেছে।

আশিস বাগচি, মুর্শিদাবাদ: সোমবার সকালে বাস দুর্ঘটনা (bus accident) মুর্শিদাবাদের (murshidabad) বড়ঞায়। জখম (injured) হলেন ৫ জন। আপাতত তাঁদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে।

কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বড়ঞার করালিতলায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি তারাপীঠ থেকে তমলুক যাচ্ছিল। কোনও কারণে হঠাতই নিয়ন্ত্রণ হারায়। তার পর সোজা ধাক্কা মারে একটি গাছে। এর পরই অভিঘাতে উল্টে যায়। হলদিয়া ফরাক্কা বাদশাহি সড়কের উপর এই দুর্ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পরে জখম ৫ জনকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের নানা প্রান্তে এই ধরনের দুর্ঘটনা অবশ্য অপরিচিত নয়। গত কালই বিষ্ণুপুরে এক ভয়াবহ দুর্ঘটনা এক পর্যটকের মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিষ্ণুপুরে।

গত কালই দুর্ঘটনা...
স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলার রথতলার বাসিন্দা টিয়া ঠাকুর, মোটরবাইকে করে স্বামী এবং আত্মীয়র সঙ্গে মন্দিরনগরী বিষ্ণুপুরে ভ্রমণ করতে আসছিলেন। কিন্তু বিষ্ণুপুর শহর ঢোকার মুখে বাসন্তীতলা সংলগ্ন এলাকায় পেছন দিক থেকে একটি বেসরকারি বাস এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৮-এর টিয়া ঠাকুরের। গুরুতর আহত হয়েছেন অপর দুই ব্যক্তি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। বাকি দুই ব্যক্তি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, শনিবার রাতে শহর কলকাতাও সাক্ষী থেকেছে দুর্ঘটনার। সে দিন লরির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। পাইকপাড়ার মোহিত মঞ্চের কাছে বাইকে লরি ধাক্কা দেয়। ঘাতক লরির চালককে আটক করা হয়, ঘটনাস্থলে টালা থানার পুলিশ পৌঁছয়। বছর শেষেও একের পর এক দুর্ঘটনার সাক্ষী মহানগর। পুলিশের হাজার সতর্কতামূলক বার্তা সত্ত্বেও ফের দুর্ঘটনায় মৃত্যু মহানগরে। চলতি মাসেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রগতি ময়দান থানা এলাকায়। ভোর সাড়ে ৫টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী অ্যাপ ক্যাবের সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী ও দুটি গাড়ির চালক-সহ ৭ জন আহত হন। তাঁদেরকে এনআরএস হাসপাতালেনিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন ধরেই চিংড়িঘাটা, পার্ক সার্কাস, মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। এই পরিস্থিতিতে শহরের যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।     

আরও পড়ুন:দেশের জার্সিতে এখনই অবসর নয়, জানিয়ে দিলেন মেসি

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget