এক্সপ্লোর

Bankura Bus Problem: সেঙ্গেল অভিযানের ডাকা বন‍্ধে বাঁকুড়ায় বন্ধ বাস পরিষেবা, সমস্যায় যাত্রীরা

Bankura News: সকালের দিকে বাঁকুড়ার রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা গুটিকয়েক বাস চলাচল করলেও, বেলা বাড়তেই সব বাসের চাকা বন্ধ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ-সহ কয়েক দফা দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের প্রভাব পড়ল উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জঙ্গলমহলের কয়েকটি জেলায়। কোথাও ভয় দেখিয়ে বন্ধ করানো হল দোকান। কোথাও আবার জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করলেন বন্‍ধ সমর্থনকারীরা। বেশ কিছু জেলায় বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা।

ব্যাহত বাস পরিষেবা: এদিন সকালে থেকে বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অধিকাংশ বাস। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে প্রায় সাড়ে তিনশো বাস চলাচল করে। সকালের দিকে রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা গুটিকয়েক বাস চলাচল করলেও, বেলা বাড়তেই সব বাসের চাকা বন্ধ। শুধুমাত্র দুর্গাপুর,আসানসোল রুটে স্বাভাবিক রয়েছে বাস চলাচল। পাশাপাশি, ছাতনা-শালতোড়া রাজ্য সড়কেও চলে অবরোধ। 

দিনকয়েক আগে বালুরঘাটে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কারণে দণ্ডি কাটিয়ে দণ্ড দেওয়া হয় চার আদিবাসী মহিলাকে।দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ, শিক্ষার অধিকার-সহ ৫ দফা সোমবার ১২ ঘণ্টা বাংলা বন‍্ধের ডাক দেয় আদিবাসী সেঙ্গেল অভিযান। যার প্রভাব পড়ল বালুরঘাট শহর-সহ দক্ষিণ দিনাজপুর জেলায়।বালুরঘাট শহরের থানা মোড়ে পথ অবরোধ চলাকালীন, মোটরবাইক চালককে মারধর করেন বন্‍ধ সমর্থকরা। ধারাল অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় একদল বন্‍ধ সমর্থককে। ভয় দেখিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। এর পাশাপাশি, বালুরঘাটে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। চোপড়ায় অবরোধ করা হয় ৩১ নম্বর জাতীয় সড়ক। আটকে পড়ে একাধিক সরকারি বাস। পুরোপুরি বন্ধ হয়ে যায় বেসরকারি বাস চলাচল। তবে যাত্রীদের হয়রানির কথা ভেবে, দুপুরে তুলে নেওয়া হয় অবরোধ।

দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ ছাড়াও, এদিন শিক্ষার অধিকার-সহ একাধিক দাবিতে ঝাড়গ্রামে অনির্দিষ্টকালের জন্য জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচির ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল। জেলাশাসকের অফিসের গেটে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলেন জেলাশাসক। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হলে, তিনি অফিসে ঢোকেন। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের কাটাডি মোড় ও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে সকাল থেকে অবরোধ শুরু হয়। সরকারি বাস চলাচল করলেও, বন্ধ ছিল বেসরকারি বাস।হুগলির পোলবাতেও দিল্লি রোড অবরোধ করেন বন্‍ধ সমর্থনকারী আদিবাসীরা। একঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

আরও পড়ুন: Jibankrishna Saha: খারিজ জামিনের আর্জি, ৪ দিনের সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা

সেরা শিরোনাম

Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget