এক্সপ্লোর

Jibankrishna Saha: খারিজ জামিনের আর্জি, ৪ দিনের সিবিআই হেফাজতে জীবনকৃষ্ণ সাহা

৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

প্রকাশ সিনহা, কলকাতা: খারিজ হয়ে গেল জামিনের আর্জি। ৪ দিনের সিবিআই হেফাজতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। শুক্রবার থেকে টানা ৬৫ ঘণ্টা জেরা, নিয়োগ দুর্নীতিতে জালে তৃণমূলের 'জীবন'। তদন্তে অসহযোগিতার অভিযোগে বড়ঞার তৃণমূল বিধায়ক গ্রেফতার। জিজ্ঞাসাবাদের সময় পুকুরে মোবাইল ফোন ফেলে 'তথ্য লোপাটের চেষ্টা'। এঁদো পুকুরের জলে মোবাইল ফোন ফেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না জীবন। এদিন সকালে তাঁকে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন। ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

সূত্রের খবর, তৃণমূল বিধায়কের বাড়ি লাগোয়া জঙ্গল থেকে ৫টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ৩৮ ঘণ্টার তল্লাশির পরে পুকুর থেকে জীবনকৃষ্ণের একটি মোবাইলের হদিশ। ৬৭ ঘণ্টা তল্লাশির পরে পুকুর থেকে জীবনকৃষ্ণের দ্বিতীয় মোবাইলের হদিশ। কী তথ্য লোপাটে মোবাইল ফোন পুকুরে ফেলেছিলেন তৃণমূল বিধায়ক? পুকুরের পাঁক থেকে উদ্ধার মোবাইল ফোনেই কি দুর্নীতির যাবতীয় তথ্য?  বিধায়ক হয়েও ফোন ফেলে তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ সিবিআইয়ের। চাকরি বিক্রির নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ সিবিআইয়ের। জীবনের বাড়ির জঙ্গলে পাওয়া ব্যাগে অ্যাডমিট কার্ড, নিয়োগের নথি পাওয়ার দাবি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ডিজিটাল এভিডেন্স নষ্ট করার অভিযোগ সিবিআইয়ের। 'চাকরি চুরির এজেন্ট হিসেবে কাজ করতেন তৃণমূল বিধায়ক। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া কোটি কোটি টাকা কোথায়?' ৩ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করার দাবি সিবিআইয়ের। অযোগ্যদের ওএমআর শিটে কারচুপি করে চাকরি বিক্রির অভিযোগ।

তৃণমূল বিধায়কের আন্দির বাড়িতে সিবিআই অভিযান ঘিরে শুক্রবার থেকেই তৈরি হয়েছিল একের পর এক নাটকীয় পরিস্থিতি। অভিযান শুরু হয় শুক্রবার বেলা সাড়ে ১২টায়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। শুরু হয় বিধায়ককে জিজ্ঞাসাবাদ। একইসঙ্গে রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই জিজ্ঞাসাবাদ চলাকালীনই শুক্রবার বিকেল সোয়া ৫টা নাগাদ তদন্তকারীদের হাত থেকে নিজের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে জীবনকৃষ্ণের বিরুদ্ধে। ওই দিন রাত সাড়ে ১০টা নাগাদ জোড়া মোবাইলের সন্ধান পেতে পুকুর থেকে জল তোলার কাজ শুরু হয়। শনিবার বিকেলে বিধায়কের বাড়ির কাছে ঝোপ থেকে উদ্ধার হয় ৫টি ব্যাগভর্তি নথি। যেগুলি নিয়োগ সংক্রান্ত নথি বলে সিবিআই দাবি করেছে। এরপর রবিবার সকালে সাড়ে ৩৮ ঘণ্টা পর, উদ্ধার হয় বিধায়কের একটি মোবাইল।

আরও পড়ুন: Jibankrishna Saha: অনুব্রতর ঘনিষ্ঠ, গরুপাচারেও যুক্ত TMC বিধায়ক জীবনকৃষ্ণ সাহা!

সেরা শিরোনাম

Abhishek Banerjee: নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
Suvendu Adhikari on DA:
"আমরা পুজোর আগেই আগাম...", DA নিয়ে বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী, কত মহার্ঘ্য ভাতা দেবে সরকার, বলে দিলেন সেটাও
West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget