এক্সপ্লোর

Businessman Murder Update: এলগিন রোডে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার অভিযুক্ত

Businessman Murder Update:পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অন্য ব্যক্তির নামে তোলা সিম কার্ড ব্যবহার করা হয়েছিল। মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে।‘’

কলকাতা: এলগিন রোডে (Elgin Road) স্বর্ণ ব্যবসায়ী খুনে (Businessman Murder) গ্রেফতার অভিযুক্ত। আমদাবাদ (Ahmedabad) থেকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে খবর, “স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পর পরিবারের থেকে মুক্তিপণ আদায় করা হয়। মুক্তিপণ আদায় করে ভোলবদলে একাধিক রাজ্যে, ‘মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল।‘’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অন্য ব্যক্তির নামে তোলা সিম কার্ড ব্যবহার করা হয়েছিল। মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে।‘’

গত ফেব্রুয়ারি মাসেএলগিন রোডের এক গেস্ট হাউস থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তকারীরা প্রাথমিক অনুমান করেন, গলায় টেলিফোনের তারের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অপহরণ করে ব্যবসায়ীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, লি রোডের বাসিন্দা, ব্যবসায়ী এস এল বৈদ-কে নিয়ে এক ব্যক্তি গতকাল এলগিন রোডের ওই গেস্ট হাউসে যায়। ব্যবসায়ীকে পরিচয় দেয় নিজের কাকা বলে।  এরপর, একটা সময় চেক আউট না করে ওই ব্যক্তি গেস্ট হাউস থেকে বেরিয়ে যায়।  রাতে পুলিশ ঘর থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল।

এরপরই মুক্তিপণ আদায় করে যে হলুদ ট্যাক্সিতে পালিয়েছিল অভিযুক্ত, তার হদিশ মেলে।  ট্যাক্সি চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। জানা যায়, ঘটনার দিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউথ গেটের সামনে ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের পরিবার মুক্তিপণের ২৫ লক্ষ টাকা তুলে দিয়েছিল অভিযুক্তর হাতে।  তারপর কটি হলুদ ট্যাক্সি নিয়ে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ভিক্টোরিয়া চত্ত্বর সহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হদিশ মেলে সেই হলুদ ট্যাক্সির। জোড়াবাগান থানা এলাকার যদুনাথ মল্লিক লেনে পাওয়া যায় ট্যাক্সি চালককে। পুলিশ সূত্রে দাবি, চালক জিজ্ঞাসাবাদে জানান, ঘটনার রাতে ক্যাথিড্রাল রোড, পার্ক স্ট্রিট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছে নেমে যায় অভিযুক্ত।

আরও পড়ুন: Calcutta High Court: শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
West Bengal News: মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির
মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির
Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget