এক্সপ্লোর

Alipurduar News: শীতের রাতে ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিল 'প্রাপ্ত বয়স্ক বাঘ'!

Buxa Tiger Reserve: একাধিকবার এই ছবি বক্সা ব্যাঘ্র প্রকল্পে উঠে আসায়, তা যে বাঘের বাসস্থানের যোগ্য বলেই প্রমাণ করে, দাবি বক্সার বনাধিকারিকদের।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের বাঘের দর্শন !  বক্সা ব্যাঘ্র প্রকল্পে (Buxa Tiger Reserve) আবারও নতুন একটি বাঘের ছবি ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছে বন দফতর। যদিও তারিখ বা সময় তাঁরা জানাননি।

তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের পানা রেঞ্জ এলাকায় দেখা যায় বলে জানানো হয়। এবং এটা একটা প্রাপ্ত বয়স্ক বাঘ বলে দাবি করেছেন তাঁরা। একাধিকবার এই ছবি বক্সা ব্যাঘ্র প্রকল্পে উঠে আসায়, তা যে বাঘের বাসস্থানের যোগ্য বলেই প্রমাণ করে, দাবি বক্সার বনাধিকারিকদের। উল্লেখ্য, এর পূর্বে ২০২১ সালের ১১-ই ডিসেম্বর পাওয়া যায় ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি। প্রায় ২৩ বছর পর সরাসরি বাঘের উপস্থিতির ছবি ছিল সেটা। তারপর প্রায় ২ বছরের মাথায় আবার নতুন একটা বাঘের ছবি ধরা পড়ায় স্বস্তির হাওয়া বক্সার বনকর্তাদের।

সম্প্রতি বন দফতর (WB Forest Department) খাঁচা পাতলেও,পাথরপ্রতিমায় ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। উপেন্দ্র নগর গ্রাম লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ। মুহুর্মুহু গর্জন শুনে আর ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে তার পায়ের ছাপ দেখে ঘুম উড়েছে গ্রামবাসীদের।নদীর ধারে চাষের জমিতে বাঘের পায়ের ছাপ। গর্জনও শোনা যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আর এই আতঙ্কেই রাতের ঘুম উড়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের।গত একমাস ধরে গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছে বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। 

একদিকে যখন বাঘের আতঙ্কে কাবু পাথরপ্রতিমার বাসিন্দারা, তক অন্য ছবি কোচবিহারে। সম্প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন তিন অতিথি আনা হয়েছে কোচবিহারের রসিক বিল মিনি জু-তে (Mini Zoo In Cooch Behar)।  ঝাড়গ্রাম মিনিজু থেকে কোচবিহারের তুফানগঞ্জ এর রসিকবিল মিনি জুতে নিয়ে আসা হয় তিন চিতা বাঘ সোহেল সুলতান ও শাহজাদাকে। এর মধ্যে সোহেল বয়স্ক  চিতাবাঘ, অন্য দুটি চিতা বাঘ ছোট। তারা সোহেলের সন্তান।

আরও পড়ুন, কাঁধে পুরনো আঘাত, ছোট অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই কোচবিহারের রসিকবিল মিনি জুতে রয়েছে রিমঝিম ও গরীমা নামে দুটি স্ত্রী চিতা বাঘ। তাদের সাথে যোগ হল আরও তিনজন নতুন পুরুষ অতিথি। ওদের আসার পর বর্তমানে এই তিন অতিথি নাইট সেলটারে ডাক্তারবাবুদের পর্যপক্ষণে রয়েছে, সেখান থেকে সবুজ সংকেত মিললেই, রিমঝিম ও গরিমার সঙ্গে তাঁদের রেখে দেওয়া হবে একই জায়গায়। তখন মিনি জুতে আসা পর্যটকরা দেখতে পারবেন নতুন তিন অতিথিকে। আপাতত তিন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত বন দফতরের কর্মীরা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget