এক্সপ্লোর

C V Anand Bose: চরমে সংঘাত, রাজভবনের সামনে প্রতিবাদ প্রাক্তন উপাচার্যদের

Kolkata News: এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের রাজভবন অভিযান দেখেছে কলকাতা। কিন্তু, শুক্রবার দেখা গেল একেবারে নজিরবিহীন ঘটনা।

কলকাতা: রাজভবনের (Raj bhawan) বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়। রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন দ্য এডুকেশনিস্ট ফোরামের বিক্ষোভ। রাজভবনের উত্তর গেটের সামনে প্রতিবাদ। ইউজিসি-র নিয়ম রাজ্যপাল মানছেন না বলে অভিযোগ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়: এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের রাজভবন অভিযান দেখেছে কলকাতা। কিন্তু, শুক্রবার দেখা গেল একেবারে নজিরবিহীন ঘটনা। অন্তবর্তী উপাচার্য নিয়োগ নিয়ে, রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাতের আবহে, রাজ্যপালের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে, রাজভবন অভিযান করলেন তৃণমূল আমলে নিযুক্ত প্রাক্তন উপাচার্যদের সংগঠন, দ্য এডুকেশনিস্ট ফোরাম। আন্দোলনকারীদের অনেকেই ১ বছর কিংবা ৬ মাস আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ থেকে ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা সামিল হয়েছিলেন রাজভবন অভিযানে। যে বিশ্ববিদ্যালয়গুলিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন আচার্য সি ভি আনন্দ বোস।(Bengal Governor) 

অন্তর্বর্তী উপাচার্য নিয়ে নবান্ন ও রাজভবনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে, কখনও অর্থনৈতিক বাধা তৈরি ও রাজভবনের সামনে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তো কখনও রাজ্যপালকে কখনও জেমস বন্ড, কখনও গোপাল ভাঁড়ের সঙ্গে তুলনা করেছেন শিক্ষামন্ত্রী।আবার পাল্টা একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যপাল। এই প্রেক্ষাপটেই, এদিন রাজভবন অভিযানে নামলেন তৃণমূল সরকারপন্থী প্রাক্তন উপাচার্যরা। মিছিল করে রাজভবনের উত্তর গেটের দিকে যান তাঁরা। অনেকটা শাসকদলের ঢঙেই রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে দেখা গেল তাঁদের।  তবে আশ্চর্যজনকভাবে, প্রাক্তন উপাচার্য ও শিক্ষাবিদরা যে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছিলেন, তাতে ধরা পড়ল শিক্ষা ও উপাচার্যের ভুল বানান।বৃহস্পতিবার অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগের কারণ তুলে ধরতে গিয়ে, বিস্ফোরক দাবি করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস।

অন্যদিকে এদিন রাজভবন অভিযান করে, রাজ্যপালকে যে ডেপুটেশন দিতে চেয়েছিলেন আন্দোলনকারী প্রাক্তন উপাচার্যরা, তাতে মূল অভিযোগ ছিল কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্বর্তী উপাচার্য করা হচ্ছে। আচার্যর পছন্দের কোনও ব্যক্তিকে ক্ষমতা তুলে দেওয়ার কোনও আইন নেই। যাদের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁদের কি UGC-র নিয়ম অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে? রাজ্যপাল কেন UGC-র বিধি লঙ্ঘন করছেন? বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থা ধ্বংস করছেন রাজ্যপাল।যদিও এদিন রাজভবন পর্যন্ত মিছিল যাওয়ার আগেই, দিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। তাই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাতেই ডেপুটেশন দিয়ে আসেন সুবোধ সরকার, ওমপ্রকাশ মিশ্ররা।

আরও পড়ুন: Mamata Banerjee: 'বাংলার মাটি বাংলার জলের জয়' ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget