এক্সপ্লোর

21 July TMC Rally: তৃণমূলের ২১ জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত হাইকোর্টের, কী জানাল আদালত?

Calcutta High Court: তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে যানজট, উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট।

কলকাতা: তৃণমূলের ২১ জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। যানজট যাতে না হয় সে বিষয়ে প্রশাসনকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মিছিল নিয়ে সময়ও বাঁধল আদালত। 

২১ জুলাই অর্থাৎ সোমবার তৃণমূলের মেগা কর্মসূচি। দিকে দিকে চলছে প্রস্তুতি। প্রধান বক্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর সেই ২১ জুলাই নিয়ে মিছিল নিয়ে সময় নির্দিষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি একাধিক শর্তের কথাও বলেছে আদালত। হাইকোর্ট জানিয়েছে, কলকাতা পুলিশের আওতাধীন এলাকার মধ্যে সকাল ৮টা পর্যন্ত হেঁটে মিছিল আসতে পারবে ধর্মতলার উদ্দেশে আসতে পারবে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তৃণমূলের তরফে যেখানে যা বসার জায়গা করা হবে সেটা থাকবে। যাতে যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যেন কোনওরকম যানজট না হয় তা দেখতে বলা হয়েছে। সকাল ১১টার পরে আবার হেঁটে মিছিল করে আসা যাবে। হাইকোর্ট থেকে ৫ কিমির মধ্যে অফিস যেতে যেন অসুবিধে না হয় তাও নিশ্চিত করতে হবে। ফুটপাথ বাঁশ দিয়ে ঘিরে দিন, কেউ যাতে রাস্তায় নামতে না পারে।' 

সাধারণত ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সমাবেশ করে তৃণমূল। দুহাজার এগারোয় একবারই ব্রিগেডে একুশে জুলাইয়ের সমাবেশ হয়েছে। কিন্তু সেই কর্মসূচির জেরে যানজটের আশঙ্কা করে হাইকোর্টে মামলা করেছে আইনজীবীদের একটি সংগঠন। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানিতে বেশ কয়েকটি বিকল্প জায়গার নাম উঠে আসে। তিনি বলেন, 'রাজ্য সরকার নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে। তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে ব্রিগেড, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও কর্মসূচি করবে।' সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে সব পক্ষকে। সেখানে কি একুশে জুলাইয়ের সমাবেশ করার জন্য বিকল্প জায়গার কথা জানাবে তৃণমূল কংগ্রেস?

২১ জুলাই উপলক্ষে ইতিমধ্য়েই জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। ২১শে জুলাই কলকাতা কার্যত মিছিল নগরী হয়ে ওঠে। এর জেরে ব্য়াপক যানজটের আশঙ্কায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেন আইনজীবীদের একটি সংগঠন। অভিযোগ, সেই চিঠির কোনও উত্তর আসেনি। এরপরই বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিচারপতি ঘোষ তাঁর কড়া পর্যবেক্ষণে বলেছিলে মানুষ আর কতদিন সহ্য় করবে? তাহলে সরকার ছুটি ঘোষণা করা হোক, মানুষ ঘর থেকে বেরোবে না। কাউকে অসুবিধার সম্মুখীন হতে হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget