এক্সপ্লোর

NVF Scam : মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে NVF-এর চাকরি বিক্রি ? রাজ্যের কাছে রিপোর্ট তলব ডিভিশন বেঞ্চের

Scam Allegation : মামলাকারীর দাবি, কর্মরত অবস্থায় মৃতদের পরিবারের চাকরি চুরি করা হচ্ছে। তথ্য জাল করে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সেই পরিবারের সদস্য বলে দেখানো হচ্ছে।

সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রঞ্জিত সাউ, কলকাতা : কর্মরত অবস্থায় যাঁদের মৃত্য়ু হয়েছে, এবার তাঁদের পরিবারেরও চাকরি চুরি ? সম্প্রতি, NVF বা ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে এমনই নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ উঠেছে। অন্য় কাউকে মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে দাবি। ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

ধরুন, চাকরি-রত অবস্থায় একজনের মৃত্য়ু হয়েছে। তাঁর পরিবারের কারও সেই চাকরি পাওয়ার কথা। কিন্তু তাঁদের না দিয়ে, অন্য় কাউকে মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে ! সম্প্রতি, ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স বা NVF-এ নিয়োগে এমনই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। অর্থাৎ মৃতদেরও ছাড়া হচ্ছে না। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন, কল্য়াণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।

মামলাকারীর দাবি, কর্মরত অবস্থায় মৃতদের পরিবারের চাকরি চুরি করা হচ্ছে। তথ্য জাল করে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সেই পরিবারের সদস্য বলে দেখানো হচ্ছে। রাজ্য়ের একাধিক জেলায় এমনভাবে অনেকের চাকরি চুরি হয়েছে। সেই ব্যক্তিদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও দাবি।

স্কুল সার্ভিস কমিশনে বেলাগাম নিয়োগ দুর্নীতি ! এছাড়া, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্য়ে এসেছে। এবার, ন্য়াশনাল ভলান্টিয়ার ফোর্সের নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল ! এই মামলার প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ এক রহস্যময়ীর। মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের। আর এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।

আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি়।

ইডির নজরে আরও এক রহস্যময়ী-

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে আসে মেসেজ, দাবি ইডি-র। মেসেজে এক মহিলা অয়নকে লেখেন, পালিয়ে যেতে, জিনিস সরিয়ে দিতে, খবর ইডি-সূত্রে। ইডি আসতে পারে, এমন আশঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন মেসেজে, দাবি ইডি-র। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।

আরও পড়ুন ; 'অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপণ করেছেন !' গোসাবায় দলীয় নেতার নিশানায় খোদ তৃণমূল বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget