এক্সপ্লোর

BJP : আদালতে সাক্ষ্য দিতে এসে ফের অসুস্থ হয়ে পড়লেন নিহত অভিজিৎ সরকারের মা

Calcutta High Court : ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে শ্বাসরোধ করে ও মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ওঠে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। ফলে হল না সাক্ষ্য়দান। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য়দানের পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক। অনলাইনে সাক্ষ্য়দানের আবেদন নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) যাবেন, জানিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। 

ছেলের খুনের সাক্ষ্যদান চলাকালীন আবার অসুস্থ হয়ে পড়লেন মা মাধবী সরকার। ফের পিছিয়ে গেল কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার সাক্ষ্য়দান। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার অ্য়াম্বুল্যান্সে শিয়ালদা আদালতে আনা হয় মাধবী সরকারকে। এদিন বেলা ১২টায় শুরু হয় সাক্ষ্য়দান পর্ব। সাক্ষ্য়দান চলাকালীন ১২টা ৫০-এ অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে বন্ধ হয়ে যায় সাক্ষ্য়দান। প্রথমে তাঁকে অ্য়ামবুল্যান্সে কিছুক্ষণ রাখা হয়। পরে বি আর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, অ্য়াম্বুল্যান্সে আদালতে নিয়ে যেতে হবে নিহত অভিজিতের মাকে। সঙ্গে চিকিৎসক ও নার্স রাখতে হবে। কিন্তু নিহত বিজেপি কর্মীর পরিবারের আইনজীবীর অভিযোগ অ্য়াম্বু্ল্যান্সে চিকিৎসক ও নার্স ছিলেন না। অভিজিতের পরিবারের আইনজীবীর বক্তব্য, হাইকোর্ট বলেছিল অ্য়ামবুলেন্সে চিকিৎসক ও নার্স রাখতে হবে। কিন্তু, অ্য়ামবুলেন্সে চিকিৎসক বা নার্স ছিলেন না। আমরা হাইকোর্টে জানাব।

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে শ্বাসরোধ করে ও মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ওঠে। এই খুনের ঘটনায় অন্য়তম সাক্ষী নিহত বিজেপি কর্মীর মা মাধবী সরকার। আদালতে যাওয়ার পথে ও সাক্ষদান চলাকালীন এর আগে একাধিক বার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত ২০ মার্চ শিয়ালদা আদালতে সাক্ষ্য়দান চলাকালীন বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় আদালতে সাক্ষ্য় দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। এই পরিস্থিতিতে এবার হাইকোর্টে অনলাইনে সাক্ষদানের আবেদন জানাতে চলেছে অভিজিতের পরিবার।

নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বলেছেন, অনলাইনে বা অন্য় কোনও ভাবে সাক্ষ্য নেওয়া হোক। আবার হাইকোর্টে যাব। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য়দানের পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক।             

আরও পড়ুন- সরকারি অনুদান না পাওয়া ২০০টি পুজো কমিটিকে বিজেপির ৩০ থেকে ৮০ হাজার 'অনুদান, বীরভূমে তরজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget