এক্সপ্লোর

Suvendu Adhikari: 'হে ভগবান! এত ছিন্ন ভিন্ন মৃতদেহ', শুভেন্দুর করা মামলায় বিস্মিত প্রধান বিচারপতি

এগরা বিস্ফোরণকাণ্ডে শুভেন্দু অধিকারীর মামলায় প্রধান বিচারপতির মন্তব্য। বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: এগরায় (Egra) বিস্ফোরণকাণ্ডে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনায় NIA এবং CBI তদন্ত চেয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজই দুপুর ২টোয় শুনানির ছিল। অ্যাডভোকেট জেনারেলকে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। 

হে ভগবান! এত ছিন্নভিন্ন মৃতদেহ! এগরা বিস্ফোরণকাণ্ডে শুভেন্দু অধিকারীর মামলায় প্রধান বিচারপতির মন্তব্য। বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। সিআইডি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মত তথ্য প্রমাণ পাচ্ছে কিনা। বিস্ফোরক আইনে মামলা হলে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অধিকার NIA-র হাতে থাকবে। এগরায় বিস্ফোরণকাণ্ডে শুভেন্দু অধিকারীর মামলায় আগামী ১২ জুনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে 
প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। 

হে ভগবান! এত ছিন্ন ভিন্ন মৃতদেহ। এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিতে শুভেন্দু অধিকারীর করা মামলায়, বৃহস্পতিবার এভাবেই বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার দুপুর নাগাদ, ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে এগরার খাদিকুল গ্রাম।

বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় ৮ জনের দেহ! রাস্তা...মাঠ থেকে পুকুর...সর্বত্র ছিটকে গিয়ে পড়ে ছিল মৃতদেহ। ছারখার হয়ে যায় কারখানা। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয়। এত বীভৎস বিস্ফোরণের পরও, মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক আইনের কোনও মামলা রুজু করেনি পুলিশ। এখানেই প্রশ্ন উঠছে শুরু করে, তাহলে কি এগরার বিস্ফোরণকাণ্ডে ভেবেচিন্তেই বিস্ফোরক আইনে মামলা রুজু করেনি পুলিশ? কেন্দ্র যাতে সরাসরি NIA-কে তদন্তভার দিতে না পারে, সেজন্য়ই কি এই কৌশল?

কিন্তু, বিস্ফোরণের দিনই NIA-তদন্তে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই বলে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই অবস্থায়, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, বিস্ফোরণের ব্যাপকতা এবং মৃত্যু দেখে আদালত মনে করছে, এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে।

CID খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে, বিস্ফোরক আইনে মামলা রুজু করার মতো তথ্য প্রমাণ পাচ্ছে কিনা। বিস্ফোরক আইনে মামলা হলে, নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের অধিকার NIA-র হাতে থাকবে। ১২ জুনের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget