এক্সপ্লোর

Nadia News: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় CID-কে রিপোর্ট পেশ করার নির্দেশ হাইকোর্টের

১৬ অগাস্টের মধ্যে পেশ করতে হবে স্টেটাস রিপোর্ট। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নদিয়া: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় CID-কে স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিল হাইকোর্ট। ১৬ অগাস্টের মধ্যে পেশ করতে হবে স্টেটাস রিপোর্ট। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।

SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি (Illegal) নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের হয়। তদন্ত শুরু করে সিআইডি। সিআইডিকে নথি হস্তান্তর করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের।

কী অভিযোগ ?

তাঁদের অভিযোগ, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে। প্রতিবাদে আজ বিধায়কের দোকানের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। কেন্দ্রীয় সরকারি চাকরি চাই বলে স্লোগান তোলেন তাঁরা।

এপ্রসঙ্গে আইএনটিটিইউসি-র বাঁকুড়া শহর সভাপতি শ্যামসুন্দর দত্ত বলেন, সাধারণ মানুষ কাজ চাইছে। এমএলএ-এমপি কী কাজ দিয়েছেন আমাদের ? ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন এঁরা। এঁরা শ্রমিক বিরোধী আইন আনছে। যোগ্যতা ছাড়া নিজের ঘরের মেয়েকে কাজ দেয় কী করে !. এটা নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। শুনেছি, এটা নিয়ে এমপি-এমএলএ-দের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। 

যদিও এনিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, এটা কোনও সরকারি চাকরি নয়। এটা কোনও কেন্দ্রীয় সরকারের সরাসরি চাকরি নয়। রাজ্য সরকারের চাকরিও নয়। আর এরকম চাকরি যদি আমাদের সৌভাগ্য হয় তৃণমূলের যাঁরা আজ বিক্ষোভ দেখাল তাঁদের ঘরে ঘরে চাকরি দেব আমি। তৃণমূলের নেতা-মন্ত্রী-দাদাদের অঙ্গুলিহেলনে বাঁকুড়া মেডিক্যালে যেমন ঘরে ঘরে চাকরি পাচ্ছেন, সেখানে বিজেপির একটা ছেলেও নেই। বিজেপি করার জন্য তাঁরা কাজ পাচ্ছেন না। আর সেই ঠিকাদারি সংস্থার তৃণমূলের ছেলেরা শয়ে শয়ে চাকরি পাচ্ছেন। তাঁদের যোগ্যতা বলে হয়তো পাচ্ছে!

বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের দাবি: এইমসে ঠিকাদারের মাধ্যমে চুক্তিভিক্তিক নিয়োগ হয়েছে। রাজ্য সরকারের সমস্ত দফতরেও এভাবেই নিয়োগ হয়। এর সঙ্গে আমার পুত্রবধূ আবেদন করে চাকরি পেয়েছে। আমার এর সঙ্গে কোনও যোগ নেই।

কোথাও যদি একটিও বেআইনি কাজ করে, কাউকে বঞ্চিত করে বা টাকার বিনিময়ে কিছু করে থাকি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি প্রমাণ কেউ করতে পারে। শুধু দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূল এটা করছে। প্রতিক্রিয়া জগন্নাথ সরকারের।

নতুন পদ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির পরেও নিয়োগ হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষার আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কালীঘাট থানায় (Kalighat Police Station) দেওয়া হল স্মারকলিপি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget