এক্সপ্লোর

RG Kar Case : কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, 'বলতে পারবেন পুজোয় কতজন আসবেন', রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতের

RG Kar Protest Rally : কজন আসবেন জানানো হোক, সওয়াল রাজ্যের। বলতে পারবেন পুজোয় কতজন আসবেন, রাজ্যকে প্রশ্ন আদালতের।

 

কলকাতা : আর জি করকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল আদালত। আগামী ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে অনুমতি দিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের । বিকাল ৫ থেকে রাত ৮ পর্যন্ত হবে এই মিছিল।  অনুমতি মিলল আদালতের তরফে। সেই সঙ্গে আদালতের নির্দেশ , পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। 

মঙ্গলবার, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে, নাগরিক মিছিলে, ১ লক্ষ মানুষের জমায়েতের ডাক দেয়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মিছিলে সামিল হওয়ার কথা ৫৫টি সংগঠনের। কিন্তু চিকিৎসকদের ডাকা এই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।  এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকরা।

আদালতে রাজ্য সওয়াল করে,  মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন। চিকিৎসকদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'সদস্য সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যোগ দিলে সেই সংখ্যা কি করে বলব ? ' তখন বিচারপতিই বলেন, 'মনে করুন যদি এই মিছিলে ১০ লক্ষ সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কি তারা প্রতিবাদ জানাতে পারবেন না ? এটা তো তাদের সাংবিধানিক অধিকার' ।  বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যকে আরও প্রশ্ন করেন, 'মনে করুন যেখানে ১৪৪ ধারা নেই, সেই এলাকায় বহু মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ জানাতে শুরু করলেন...রাজ্য কি ট্রাফিকের কারণ দেখিয়ে প্রতিবাদ জানাতে বারণ করতে পারে ?'। রাজ্য আদালতে জানায়, তা নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যের আছে। 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, 'আমি এবং আপনি দুজনেই এখানে ছোটবেলা থেকে আছি, দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন। ৪৫-৫০ বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করছে, মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক, গোটা শহরে ১৪৪ ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না।' তিনি আরও বলেন, যারা দুর্গাপুজো করেন তারা কি জানেন যে কত দর্শক আসবেন ? বিচারপতি পুজো কমিটির নাম করে বলেন, 'যেমন, সুরুচি সঙ্ঘে গত বছর গেছিলাম, হাজার হাজার মানুষ যান, পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকেন, পুলিশ নিয়ন্ত্রণ করে' 

চিকিৎসকদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'পুলিশ তাঁদের অফিসে বসে থাকুক, আমরা চিকিৎসকরা শান্তিপূর্ণ মিছিল করে দেখিয়ে দেবে। '

আরও পড়ুন :

মহালয়ার ভোরে তুমুল বৃষ্টি নাকি নীল আকাশে ভাসবে মেঘের ভেলা, আবহাওয়া বদলের বড় সঙ্কেত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget