এক্সপ্লোর

Jusice Abhijit Gangopadhyay : ‘মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে!’তীব্র ভর্ত্‍‍সনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court : ‘রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত অফিসার জেলে। তারপরেও এই বোর্ডের দৃষ্টিভঙ্গি, আচরণ পরীক্ষার্থী বিরোধী।' মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টে চাকরির জন্য আবেদন করা প্রিয়ঙ্কা সাউয়ের নিয়োগপত্র হাতে পাওয়া নিয়ে দেরি হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের ওপর তীব্র ক্ষোভ উগরে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব করার পর বোর্ডের তরফে গোটা বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখার পর সেই তলব প্রত্যাহার করে নেন বিচারপতি।

দেরি ঘিরে উষ্মার

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২৮ অক্টোবরের মধ্যে যাতে চাকরির নিয়োগপত্র হাতে পান চাকরি চেয়ে কোর্টের দ্বারস্থ হওয়া প্রিয়ঙ্কা সাউ। যে নিয়োগপত্র পৌঁছয় গতকাল। প্রিয়ঙ্কা সাউয়ের আইনজীবী যে কথা জানানোর পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদ নিজেদের হাইকোর্ট ভাবে! কেন বোর্ড নিয়োগপত্র দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানায়নি আদালতে?’

যার পরই তিনি বলেন, ‘রাজ্যের একাধিক শিক্ষা সংক্রান্ত অফিসার জেলে। তারপরেও এই বোর্ডের দৃষ্টিভঙ্গি, আচরণ পরীক্ষার্থী বিরোধী। ২৮ অক্টোবরের মধ্যে কেন প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ? বোর্ডের বহু কর্তা ছাত্রবিরোধী কাজ করছেন’।

বিচারপতির উষ্মার মুখে তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় ২৮ অক্টোবরের মধ্যে তাঁদের পক্ষে যাবতীয় কাজ সম্পূর্ণ করা হয়েছিল। কিছু সমস্যার জেরে মাঝে কয়েকটা দিন বেশি সময় লেগেছে আবেদনকারী চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউয়ের হাতে নিয়োগপত্র পৌঁছতে। যে ব্যাখ্যাতে সন্তুষ্ট হয়েই প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব করলেও পরে তা প্রত্যাহার করে নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সিটের প্রধানকে তলব

এদিকে, নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের সিটের প্রধানকে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকাল দুপুর ২টোয় সিটের প্রধানকে তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত?’ সিবিআইয়ের কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘কারা জমা দিয়েছিলেন সাদা খাতা? সেই তালিকা কি কমিশনকে দিয়েছে সিবিআই?’ জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘পরীক্ষায় ২-৩ নম্বর প্রাপ্তদের নম্বর বাড়িয়ে ৫২-৫৩ করা হয়েছে। সেই তালিকা কি সিবিআই কমিশনকে দিয়েছে?’ জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিকে, আপাতত দু’দিন উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের নিয়োগপত্রে ‘না’ ।বৃহস্পতিবার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নিয়োগপত্র প্রদানে নিষেধ হাইকোর্টের। নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 

আরও পড়ুন- ‘এমন শিক্ষক পাঠাচ্ছেন যার জন্য পড়ুয়াদের হেনস্থা হতে হচ্ছে’ কমিশনের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget