এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: পোস্টার-ফ্লেক্স থেক জয়ধ্বনি, ‘ভগবান’ হয়ে উঠেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় এবং পর্যবেক্ষণের জেরে অনেকের কাছেই কার্যত ভগবানের উচ্চতায় পৌঁছে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ব্রতদীপ ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্য়ায়, ঝিলম করঞ্জাই: একের পর এক মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন। মানুষের জন্য় কাজ করছেন বলে বার্তা দিয়েছেন বার বার। তাই হাইকোর্ট চত্বর থেকে বইমেলা, যেখানেই গিয়েছেন, তাঁকে ঘিরে ভিড় জমতে দেখা গিয়েছে। উন্মাদনা ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। পোস্টার-ফ্লেক্স পড়েছে তাঁর নামে। উঠেছে জয়ধ্বনিও। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি করে তাই একরকম ভাবে 'ভক্তের ভগবান' হয়ে উঠেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর এজলাস থেকে মামলা সরায়, এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতি (SSC Case)। 

একাধিক বার 'ভগবান' সম্বোধন শুনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিপদে পড়লে এমনিতেই ঈশ্বরের খোঁজ করেন সাধারণ মানুষ। তেমনই নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় এবং পর্যবেক্ষণের জেরে অনেকের কাছেই কার্যত ভগবানের উচ্চতায় পৌঁছে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কখনও এজলাসে, কখনও আবার মাঠে-ময়দানে, 'ভগবান' সম্বোধন শুনেছেন বিচারপতি তিনি। তাঁর নির্দেশে, কর্মজীবনের বকেয়া পান, হাওড়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্যামলী ঘোষ। ওই রায়ের পর, ভরা এজলাসে বিচারপতিকে ভগবান বলেছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

কখনও আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে পড়েছে ফ্লেক্স। কখনও পুজোর অনুষ্ঠানের মঞ্চে জায়গায় করে নিয়েছে তাঁর নাম।
চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ছবি দেওয়া পোস্টারে টোটো সাজিয়েছিলেন শান্তিনিকেতনের এই টোটো চালক। সেখানে লেখা ছিল, "আপনি আমাদের ভগবান।" বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দু'টি মামলা থেকে সরানোর যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ওই টোটোচালক।

আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay : 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও' মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আন্দোলন করতে গিয়ে, পুলিশের কামড়ে আহত হন চাকরিপ্রার্থী অরুণিমা পাল। নিয়োগ দুর্নীতি মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোয়, আক্ষেপ তাঁর গলাতেও। বলেন, "উনি আমাদের অভিভাবক। আমাদের পথপ্রদর্শক। উনি চলে যাওয়ায় অসহায় বোধ হচ্ছে।" বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলে চাকরি পেয়েছেন রায়গঞ্জের সংযুক্তা রায়। তাঁর গলাতেও আক্ষেপের সুর। বলেন, "খুবই দুঃখ এটা আমার কাছে, উনি আমার কাছে বিশেষ স্থানের অধিকারী।"

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর প্রতিবাদ অনেকের

একই কথা বলছেন ঢাকুরিয়ার প্রিয়াঙ্কা সাউও। তিনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুলে চাকরি পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের জন্য় যাঁরা দীর্ঘ অপেক্ষার পর, সুবিচার পেয়েছেন, আজ তাঁদের মন ভারী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget