এক্সপ্লোর

Justice Abhijit Gangopadhyay : ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?’ প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি মুখ্যমন্ত্রীর যন্ত্রণা বুঝতে পারি। কিন্তু কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত, তারা আদালতের নামে যা ইচ্ছে বলছে!

সৌভিক মজুমদার, কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওঁরা আমাকে বলতে বাধ্য করেছে’, পর্ষদের আইনজীবীকে উদ্দেশে করে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 

সঙ্গে কুণাল ঘোষের ট্যুইটে আক্রমণ প্রসঙ্গে মজার ছলে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ‘কুণাল ঘোষের কথা খুব এনজয় করি, রোজ কিছু না কিছু বলেন। আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কথাটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে’। প্রসঙ্গত ইঙ্গিতপূর্ণ ট্যুইটে কুণাল ঘোষ লিখেছিলেন, 'যদি কেউ সব জানেন, 'মাথা' চেনেন, 'ধেড়ে ইঁদুর' জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক।'

প্রসঙ্গত, কয়েক মাস আগে নিউ সেক্রেট্যারিয়ট ভবনের একটি অংশ কলকাতা হাইকোর্টের হাতে হস্তান্তর করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোদ সেখানে উপস্থিত ছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য-সাক্ষাতের প্রসঙ্গও এ দিন আদালেত টেনে আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আপনি ভাল করছেন। আপনি আপনার মতো চালিয়ে যান, আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী। নিউ সেক্রেটারিয়েটে অনুষ্ঠানের দিন মুখোমুখি হলে আমাকে একথা বলেন তিনি।"

গত ২৩ নভেম্বর, অযোগ্যদের পুনর্বহাল সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কার নির্দেশে অবৈধদের শূন্যপদে চাকরি দেওয়ার জন্য আদালতে আবেদন করল কমিশন? তা তদন্ত করে দেখবে CBI। এই আবেদনগুলির উৎস খুঁজে বের করবে CBI। কার মস্তিষ্কপ্রসূত? CBI-কে তাও খুঁজে বের করতে হবে। এরপর গত পয়লা ডিসেম্বর, নবম-দশমে অবৈধভাবে সুপারিশপত্র প্রাপকদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া পর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিশনকে বলেছিলেন, নির্ভয়ে কাজ করুন। অনেক ধেড়ে ইঁদুর বেরোবে!

যার কিছুদিন আগে, হাইকোর্টে শিক্ষা সচিব মণীশ জৈনের সঙ্গে কথোপকথন পর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি মুখ্যমন্ত্রীর যন্ত্রণা বুঝতে পারি। কিন্তু কিছু দালাল, যারা মুখপাত্র বলে পরিচিত, তারা আদালতের নামে যা ইচ্ছে বলছে! বলছে, নিয়োগ হলেই, আদালতে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসছে। আদালত কি এগরোল নাকি যে এলেই স্থগিতাদেশ পেয়ে যাবে?

আরও পড়ুন- চাকরি করছিলেন দিব্যি, অযোগ্য-তালিকা প্রকাশ হতেই দেখা নেই বহু শিক্ষক-শিক্ষিকার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget