এক্সপ্লোর

Calcutta High Court: মোহন ভাগবতের সভা করতে হবে 'ন্যূনতম শব্দে'! 'শর্ত বেঁধে' অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Justice Amrita Sinha Gives Permission To Mohan Bhagwat's Meeting: মোহন ভাগবতের সভায় 'শব্দ-শর্ত', অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা

কলকাতা: রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ১০ দিনের বঙ্গ সফরে এসেছেন RSS প্রধান মোহন ভাগবত। সঙ্ঘের ১০০ বছর উদযাপন উপলক্ষে কী কী কর্মসূচি নেওয়া যায়, কোন বিষয়ে জোর দেওয়া যায় তা নিয়ে আলোচনা করবেন সঙ্ঘ প্রধান। ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান ও সংলগ্ন এলাকায় থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেখানে একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। এর মধ্যে পূর্ব বর্ধমানের SAI কমপ্লেক্সে মোহন ভাগবতের সভা নিয়ে প্রশাসনের সঙ্গে বাধে গোলযোগ। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। 

এদিন 'শব্দ'শর্ত বেঁধে আরএসএস প্রধানের সভা অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১৬ ফেব্রুয়ারি আয়োজিত হওয়ার কথা ওই সভার। পূর্ব বর্ধমানের ওই সভায় অনুমতি দিলেন বিচারপতি সিনহা। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেই হেতু মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। যদিও শুক্রবার মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে বলেন, সভাস্থলের এক থেকে দু’কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। আর সভার দিন রবিবার সেদিন কোনও পরীক্ষাও নেই। কী ভাবে এই যুক্তি সামনে রাখা হচ্ছে? 

এর পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত বলেন, "ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে পরীক্ষা শেষের দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া ওই সভায় ৪৫টি মাইক ব্যবহার করা হবে বলে জানান হয়েছে। পরীক্ষার পরই এই সভা করতে পারত। এতগুলো মাইকে আওয়াজ হলে তা অবশ্যই ৫০০ মিটারের যে নিষেধাজ্ঞা রয়েছে তা অতিক্রম করে যাবে।' 

আরও পড়ুন, ভারতকে 'বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমান' দেবেন ট্রাম্প! শত্রুপক্ষে কাঁপন ধরানো এই বিমানের বিশেষত্ব কী?


আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, '৭ লক্ষ ২ হাজার স্কোয়ার ফিটের এলাকায় মাত্র ৫ হাজার স্কোয়ার ফিট এলাকায় এই সভা অনুষ্ঠিত হবে।' তবে বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'আদালতের ওই এলাকা নিয়ে ধারণা নেই। তবে মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সেই বিষয়টি মাথায় রেখে বিধি আরোপ করা হয়েছে। আয়োজকদের দেখতে হবে যাতে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়। শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আয়োজকদের। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে', এদিন এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget