এক্সপ্লোর

TMC MLA : তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে চাকরি-বিক্রির অভিযোগের তদন্তও CBI-এর হাতে ?

BJP Leader : সম্প্রতি, ট্যুইটার হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি

সৌভিক মজুমদার, কলকাতা : তেহট্টের তৃণমূল বিধায়ক (Tehatta TMC MLA) তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে চাকরি-বিক্রির অভিযোগের তদন্ত CBI-এর হাতে যাবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হল। কারণ, এই মামলায় মঙ্গলবার আদালতে CBI-এর তরফে বলা হয়, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করতে, তাদের কোনও অসুবিধা নেই।

তাপস-তদন্তেও সিবিআই ?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় মঙ্গলবার CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।আর তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি-বিক্রির অভিযোগের তদন্ত CBI-এর হাতে যাবে কি না তা নিয়েও জল্পনা তৈরি হল এদিন। সিবিআই আদালতে জানাল, তদন্ত করতে, তাদের কোনও অসুবিধা নেই।

সম্প্রতি, ট্যুইটার হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেখানে প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি দেওয়া ও তার জন্য টাকার লেনদেনের বিষয়ে দুই ব্যাক্তির মধ্যে কথা হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারির দাবি, ফোনে একটি কণ্ঠ হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এরপরই, তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। সম্প্রতি, এনিয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগে বলা হয়, বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে ৩ জনকে গ্রেফতার করলেও, সময়মত চার্জশিট না দেওয়ায়, তাঁরা জামিন পেয়ে যান। এই মামলায়, মঙ্গলবার আদালতে সিবিআইয়ের তরফে বলা হয় যে, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করতে, তাদের কোনও অসুবিধা নেই।

বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন, নিয়োগ দুর্নীতি মামলাগুলোর তদন্ত করছে CBI। ফলে, একই ধরনের অভিযোগে একই তদন্তকারী সংস্থা, তদন্ত করবে কি না সেটা খতিয়ে দেখবে আদালত। 

যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাপস সাহা। তিনি বলেন, আইনের ব্যাপার। আমি কিছু বলতে পারব না। আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। ন্যায় বিচার হোক।

বৃহস্পতিবার, ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন ; 'নাইসা-কর্তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন', সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চাকরি কেনাবেচা ! দাবি সিবিআইয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget