এক্সপ্লোর

Recruitment Scam : 'নাইসা-কর্তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন', সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চাকরি কেনাবেচা ! দাবি সিবিআইয়ের

Subiresh Bhattacharya : ওয়ার্ক ডান সার্টিফিকেট না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নাইসা-র বিল পাস করান সুবীরেশ

প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেনদু অধিকারী, কলকাতা : নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) নাইসা-কর্তা নীলাদ্রি দাসকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। দু’জনের ঘনিষ্ঠতার আরও প্রমাণ মিলেছে বলে দাবি করল সিবিআই। ২০১৫-য় নাইসা কমিউনিকেশনকে নিয়ে এসেছিলেন সুবীরেশ ভট্টাচার্যই। ওয়ার্ক ডান সার্টিফিকেট না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নাইসা-র বিল পাস করান সুবীরেশ। চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই।

কারচুপিতে পার্টনার ?

নিয়োগ দুর্নীতির 'গুপী-বাঘা' কি সুবীরেশ ভট্টাচার্য ও নীলাদ্রি দাস ? তাঁদের ষড়যন্ত্রেই কি, 'ভূতের রাজার বরে'র মতো OMR শিটে ১২ হয়েছিল ৫৫ ? নিয়োগ-দুর্নীতিকাণ্ডে SSC-র প্রাক্তন চেয়ারম্যান ও নাইসা-কর্তার ঘনিষ্ঠতা সেই জল্পনা বাড়াচ্ছে।

সিবিআই সূত্রে দাবি, ২০১৫-য় নাইসা কমিউনিকেশনকে নিয়ে এসেছিলেন সুবীরেশই। শুধু OMR শিট মূল্যায়নই নয়, পরীক্ষা কেন্দ্র নির্বাচন, টাইপ টেস্ট এবং কমিশনের হাতে রেজাল্ট তুলে দেওয়ার দায়িত্ব পেয়েছিল নাইসা।

সিবিআই সূত্রে আরও দাবি, সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চলছিল চাকরি কেনাবেচা। বাঙালি অফিসার নীলাদ্রি দাসকে পেয়ে দুর্নীতির কাজ আরও সহজ হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যের।

আগেই সিবিআই দাবি করেছিল, সুবীরেশের হাতেই কার্যত দুর্নীতির হাতেখড়ি হয় নীলাদ্রির। ২০১৪-র জানুয়ারি থেকে ২০১৮-র জুলাই মাস পর্যন্ত SSC-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সুবীরেশের কার্যকালের মধ্যেই, ২০১৫ সাল থেকে OMR বিকৃতির সঙ্গে জড়িত ছিলেন নীলাদ্রি। চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা টাকা দিতেন, তাঁদের নাম SSC-র মাধ্যমে জানানো হত নীলাদ্রিকে। সম্প্রতি কোর্টে জমা দেওয়া রিপোর্টে CBI'র আরও দাবি, ২০১৭ সালে ৭৭ লক্ষ টাকার প্রথম বিল জমা দেয় নাইসা।
কিন্তু, OMR শিট মূল্যায়নের স্ক্যান কপি জমা না দেওয়ায় ওয়ার্ক ডান সার্টিফিকেট পায়নি নীলাদ্রির সংস্থা।

CBI'র আরও দাবি, তা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নাইসা-র বিল পাস করান সুবীরেশ। ৮০ শতাংশ টাকা পেয়েও যায় ওই সংস্থা। পাশাপাশি, CBI'র দাবি, একবার নয়, একাধিকবার প্রভাব খাটিয়েছেন সুবীরেশ ভট্টাচার্য।

নাইসা-র ডিরেক্টর পুনীত কুমার বাঙালি হিসেবে নীলাদ্রি দাসকে SSC-র সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়ায় সুবীরেশের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। তবে কি OMR শিট কারচুপির জন্য সেখান থেকেও কোনও কমিশন পেতেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ? সেটাই এখন জানার চেষ্টা করছে সিবিআই।

আরও পড়ুন ; এবার রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদও খোয়ালেন সুবীরেশ !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget