এক্সপ্লোর
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
HC On Kali Ghat TMC Bank Account: ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট
Source : ABP Ananda
কলকাতা: কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল'। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও।
ইডি যে ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য আবেদন জানিয়েছিল 'কালীঘাট-তৃণমূল'। আদালতের নজরদারিতে অ্যাকাউন্ট খোলার আবেদন জানানো হয়েছিল 'কালীঘাট তৃণমূল'-এর তরফে অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ বহাল রাখার দাবিতে আদালতের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। সেই আবেদনই খারিজ করল কলকাতা হাইকোর্ট।
Before You Go
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda






















