এক্সপ্লোর

Calcutta High Court : তৃণমূল ও নির্দল, দু'জনের কাছেই জয়ের শংসাপত্র, নন্দীগ্রামে জয়ী কে ? কী জানাল হাইকোর্ট ?

Justice Amrita Sinha : এই মামলায়, ১১ই অগাস্ট এপিআরও-কে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : তৃণমূল (TMC) ও নির্দল (Independent), দুই প্রার্থীকেই দেওয়া হয়েছে জয়ের শংসাপত্র। হাইকোর্টের  নির্দেশে ঝুলে রয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের দুই প্রার্থীর ভাগ্য। যদিও, দুই প্রার্থীরই দাবি, তাঁরাই জয়ী হয়েছেন।

পঞ্চায়েতের একটি আসনে, জয়ী দুই প্রার্থী ! হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ঝুলে রয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের দুই প্রার্থীর ভাগ্য। কাউকে জয়ের শংসাপত্র দিয়ে, তা প্রত্যাহার করে নেওয়ার কোনও নিয়ম নেই। পর্যবেক্ষণে এই কথা বলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। কেন্দামারি জালপাই পঞ্চায়েতের ২১৭ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপসী দোলই।

এই আসনে নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের সমর্থনে নির্দল প্রার্থী ছিলেন রীতারানি বল্লভ। তাঁর দাবি, ১১ জুলাই ফল প্রকাশের দিন, তাঁকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার বা এপিআরও-র সই ও স্ট্যাম্প-সহ শংসাপত্র দেওয়া হয়। কিন্তু তার ঠিক সাত দিনের মাথায়, তাঁকে ফোন করে জানানো হয় ওই শংসাপত্রে ভুল রয়েছে। বিডিও অফিসে দেখা করতে বলা হয় তাঁকে। সেদিনই, তৃণমূলের প্রার্থীকে ১৮১ ভোটে জয়ী ঘোষণা করে শংসাপত্র দিয়ে দেওয়া হয়। তাতেও ওই এপিআরও-র সই ও স্ট্যাম্প রয়েছে।

এই অবস্থায়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, নির্দল প্রার্থী রীতারানি বল্লভ। এই মামলায়, ১১ই অগাস্ট এপিআরও-কে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সেপ্টেম্বরে, ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।

                                                                                                                                                                 

আরও পড়ুন- কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি, হাওড়ার চাঁদমারি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget