এক্সপ্লোর

Calcutta High Court: হিডকোর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

New Town News: নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

কলকাতা: নিউটাউনে হিডকোর (HIDCO) জমি দখল করে গড়ে তোলা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তিনটি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।                    

পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট: কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? কীভাবে সেখানে গড়ে উঠছে পার্টি অফিস? হিডকোর জমিতে থাকা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিয়ে হিডকোকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জেনেও হিডকো এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কোনও পদক্ষেপ করেনি- এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চায় আদালত। তাদের জমিতে বেআইনি পার্টি অফিস গড়ে উঠেছে বলে রিপোর্ট দিয়ে জানায় হিডকো।

মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি অমৃতা সিন্হার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, নিউটাউনে হিডকোর জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ৩টি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। পাশাপাশি, তিনি হিডকোর আইনজীবীকে প্রশ্ন করেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাথ! অবৈধ নির্মাণ করা হচ্ছে! আপনাদের কি নির্দিষ্ট কোনও আইন নেই?                         

বৃহস্পতিবারই তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো। এদিন নিউটাউনের BE ব্লকের পার্টি অফিসে গিয়ে দেখা যায় দরজায় তালা। একই ছবি দেখা গিয়েছে BA ব্লকের পার্টি অফিসে। তালাবন্ধ টিন দিয়ে তৈরি এই পার্টি অফিসও। অন্যদিকে, তৃতীয় পার্টি অফিস পড়ে আছে খোলা আবস্থায়।  ভেতরে জমা করা রয়েছে তৃণমূলের পতাকা। মামলাকারীর দাবি, হিডকোর জমিতে এরকম অন্তত ৩৫টি পার্টি অফিস বানানো হয়েছে।                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন' আক্রমণ অমিত শাহর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
Bardhaman Terrorist Arrest: শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget