এক্সপ্লোর

Loksabha Election 2024: 'গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন' আক্রমণ অমিত শাহর

Amit Shah: ভোটপ্রচারে এদিন ফের রাজ্যে এসেছেন অমিত শাহ। পরপর তিনটি জায়গায় প্রচার কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

রামপুরহাট: দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন অমিত শাহ (Amit Shah)। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রতর নাম নিয়ে তৃণমূলকে আক্রমণ অমিত শাহর।

শাসক দলকে আক্রমণ: ভোটপ্রচারে এদিন ফের রাজ্যে এসেছেন অমিত শাহ। পরপর তিনটি জায়গায় প্রচার কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন  লালমাটির জেলা বীরভূমে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই সভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। তাঁর কথায় উঠে আসে অনুব্রত মণ্ডলের কথা। যিনি বর্তমানে গরু পাচার মামলার অভিযোগে তিহাড়ে রয়েছেন। এদিন রামপুরহাটের সভা থেকে অমিত শাহ বলেন, 'তৃণমূলের আমলে বাংলায় বালি-কয়লা-গরু পাচার। তৃণমূল মানেই দুর্নীতি-মাফিয়ারাজ। গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন। যাঁরা এখনও গরু-বালি-কয়লা পাচার করছেন, তাঁরা শুধরে যান। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে উল্টো ঝুলিয়ে সোজা করে দেব। বাংলায় এখন মন্ত্রীর ঘর থেকেও কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার। চিন্তা করবেন না, তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে।'

এদিন তিনি বলেন, "বীরভূমে ১৯ টি নদী আছে। কিন্তু বাম ও তৃণমূল জমানায় এই নদী দুর্নীতি ও বালি পাচারের আখড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর প্রশ্রয়ে বালি কয়লা গরু পাচার চলে। লাল মাটিতে এবার গেরুয়া ঝড় উঠবে। ৪ জুন ৩০ টি পদ্ম মোদির ঝুলিতে যাবে। এই জেলা থেকে মানুষকে কাজের জন্য বাইরে যেতে হয়। সিউড়িতে পানীয় জল নেই, জেলাতে স্বাস্থ্যের বেহাল অবস্থা, ৫ টি শক্তিপীঠ থাকলেও পর্যটনের নামগন্ধ নেই। তৃণমূলের মানে তুষ্টিকরণ, মাফিয়ারাজ ও দুর্নীতি।  মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেছে। এই টাকা মানুষের মন্ত্রীর নয়। ইডি সিবিআই আমরা পাঠাইনি হাইকোর্ট পাঠিয়েছে। কারও ঘর থেকে ৫১ কোটি ৩০০ কোটি টাকা উদ্ধার হলে এই মোদি সরকার দুর্নীতিবাজদের জায়গা জেলে হবে। মোদিকে ৩০টি আসন দিন বাংলা থেকে কাটমানিখোর, দুর্নীতিবাজরা বিদায় নেবেন। বীরভূমে মানুষকে ভয় দেখাতে প্রায় বিস্ফোরণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমকে উপহার হিসেবে দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান, ভোটের বাংলায় সচেতনতার বার্তা বাউল শিল্পীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget