এক্সপ্লোর

Calcutta High Court: নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্র, খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

"২০১৯-এ বাড়ি থেকে নিখোঁজ তৃষিত বিশ্বাস, ৮ মাস পরে এফআইআর''। ৮ মাস পরে এফআইআর দায়ের করে নিউ আলিপুর থানা, দাবি আইনজীবীর।

সৌভিক মজুমদার, কলকাতা: নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের খোঁজে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। নিউ আলিপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ারিং ছাত্র তৃষিত বিশ্বাসকে খুঁজতে সিবিআই। সিআইডির হাত থেকে মামলা নিতে সিবিআইকে নির্দেশ বিচারপতির। 

সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের: "২০১৯-এ বাড়ি থেকে নিখোঁজ তৃষিত বিশ্বাস, ৮ মাস পরে এফআইআর''। ৮ মাস পরে এফআইআর দায়ের করে নিউ আলিপুর থানা, দাবি আইনজীবীর। ‘একজনকে গ্রেফতার করলেও পরে জামিন পায় অভিযুক্ত, দাবি আইনজীবীর। পুলিশের মামলা ‘ক্লোজ’ হয়েছে আগেই। এরপর ছেলেকে খুঁজতে হাইকোর্টে দ্বারস্থ হয় পরিবার। ‘হদিশ পাওয়ার কথা বলে ফোন, বাড়ির ঠিকানায় বেনামি চিঠি’। ছেলের নিখোঁজ-রহস্যে বাংলাদেশি যোগ থাকার সন্দেহ পরিবারের। ২ দেশের মধ্যে সমন্বয়ে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 

সূত্রের খবর, পরিবারের কাছে একটি ফোন এবং চিঠি আসে। যার সূত্র ধরে তাঁরা জানতে পেরেছেন, এই নিখোঁজ হওয়ার পিছনে কোনও বাংলাদেশি যোগ থাকতে পারে বা বাংলাদেশের কোনও চক্র কাজ করে থাকতে পারে। এই আশঙ্কা পরিবারের তরফে প্রকাশ করা হয়। এর আগে বাংলাদেশ প্রশাসনের সঙ্গেও তাঁরা যোগাযোগ করে বলে পরিবার সূত্রে খবর। সেখান থেকে বলা হয়, ওই ফোন নম্বরের সঙ্গে বাংলাদেশের কোনও যোগাযোগ নেই। ফলে এই মামলার জট যাতে আর না বাড়ে এবং দুই দেশের মধ্যে সমন্বয় রক্ষা করার জন্য সিবিআইকে মামলার ভার দেওয়া হয়েছে। ২০১৯ সালের নভেম্বর মাসে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তৃষিত বিশ্বাস নিখোঁজ হয়ে যায়। ঘটনার ৮ মাস পরে এফআইআর দায়ের করে নিউ আলিপুর থানা। এরপর মামলার ভার পুলিশ থেকে সিআইডি-র কাছে যায়। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্র কোথায় তা জানা যায়নি। 

কলকাতা হাইকোর্টে মামলা যখন বিচারাধীন, সেই সময় নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের পরিবারের কাছে একটি ফোন আসে। সূত্রের খবর, ওই ফোনে দাবি করা হয়, তৃষিত কোথায় আছেন, তার খোঁজ তাঁরা দিতে পারবেন। এরপরই পরিবার একটি চিঠি পায়, সেখানেও একই ধরনের সূত্র দেওয়া হয়। পরিবার তদন্তকারী অফিসারের সাহায্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, এর সঙ্গে বাংলাদেশের কোনও যোগ নেই। 

আরও পড়ুন: Partha Chatterjee:ফের জামিনের আর্জি খারিজ, জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে

সেরা শিরোনাম

Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
Weather Update: আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD
West Bengal News Live : কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget