এক্সপ্লোর

Partha Chatterjee:ফের জামিনের আর্জি খারিজ, জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে

১২ ডিসেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে। জেলেই পার্থ, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক, প্রসন্ন, প্রদীপরা। 

কলকাতা: ফের জামিনের আর্জি খারিজ, জেলেই পার্থ (Partha Chatterjee), সুবীরেশ, কল্যাণময়রা। ১২ ডিসেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ-সহ ৭ অভিযুক্তকে। জেলেই পার্থ, কল্যাণময়, সুবীরেশ, শান্তিপ্রসাদ, অশোক, প্রসন্ন, প্রদীপরা। 

জামিনের আর্জি খারিজ: নিয়োগ দুর্নীতি মামলায় এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা-সহ মোট সাতজনকে আলিপুর কোর্টে তোলা হয়। ধৃত সকল অভিযুক্তই এদিন জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এদিকে এই মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল CBI। ৫ মাস হয়ে গেলেও, কেন এখনও শেষ হল না তদন্ত? কেন CBI’এর পক্ষে নির্দেশ দেওয়া হবে, প্রশ্ন তুললেন আলিপুর আদালতের বিচারক। উত্তরে ফের একবার বিস্ফোরক অভিযোগ করল CBI। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁদের ওপরেও প্রভাব খাটানো হচ্ছে। আদালতে দাবি করলেন CBI’এর আইনজীবী। তবে শুনানির প্রথমে তদন্ত শেষ না হওয়া নিয়ে প্রশ্ন তুললেও, শেষে সকলেরই জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক।

এদিনের শুনানিতে বিচারক বলেন, আদালতের দুটো প্রশ্ন রয়েছে। এরপর তদন্তকারী অফিসারের থেকে বিচারক জানতে চান, ১৫০ দিন হয়ে গেলেও এখনও কেন তদন্ত শেষ করা গেল না? CBI’এর তরফে বলা হয়, ৩৫০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছুটা সময় লাগছে। CBI’এর আইনজীবী দাবি করেন, ধৃত কোনও অভিযুক্তই এখনও পর্যন্ত তদন্তে কোনওরকম সহযোগিতা করেননি। উল্টে তথ্যপ্রমাণ নষ্ট করেছেন। সমাজ চাইছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিচারক তখন বলেন, এই ক’দিনে এমন কী ইতিবাচক তদন্ত করেছেন,যে আপনাদের পক্ষে নির্দেশ দেব? বিচারক আরও বলেন, CBI বলছে, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু তার জন্য জামিন দেওয়া যাবে না, এটা আইনে কোথায় বলা রয়েছে? 

উত্তরে CBI’এর আইনজীবী বলেন, যাঁদের এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অভিযুক্তরা তাঁদের ওপরও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যাতে কেউ প্রভাব খাটাতে না পারেন, সেই চেষ্টাই করা হচ্ছে। দু’পক্ষের বক্তব্য শুনে এদিন পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি সাতজনকেই ১২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।বিচারক তাঁর নির্দেশনামায় বলেছেন, তদন্তের অগ্রগতি নিয়ে আদালত নিয়মিত মূল্যায়ন করে চলেছে।  এই অবস্থায় কেস ডায়েরিতে উল্লেখিত তথ্য, অভিযোগের ধরন ও গুরুত্ব এবং তদন্ত যে পর্যায়ে রয়েছে, তা থেকে অভিযুক্তদের জামিন দেওয়া যায় না। 

আরও পড়ুন: Sukanta Majumder: নিট পাস না করে মেডিক্যালে সাংসদ-কন্যার অ্যাডমিশনের অভিযোগ, সুকান্তর নিশানায় শান্তনু

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget