এক্সপ্লোর

Calcutta High Court: মেট্রোর কাজের জন্য ময়দানের গাছ কাটা যাবে না, অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Kolkata Maidan: মোমিনপুর-এসপ্ল্যানেড মেট্রোর নতুন স্টেশন নির্মাণের জন্য ময়দান চত্বরের প্রায় ৭০০ গাছ কাটার পরিকল্পনা রয়েছে, এই অভিযোগ নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। 

কলকাতা: মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরের গাছ কাটা যাবে না বলে এবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ময়দান চত্বরে গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। আমাগী ১৩ নভেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। ওই সময়ে কোনও গাছ কাঠা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

মোমিনপুর-এসপ্ল্যানেড মেট্রোর নতুন স্টেশন নির্মাণের জন্য ময়দান চত্বরের প্রায় ৭০০ গাছ কাটার পরিকল্পনা রয়েছে, প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও গাছ কাটার কাজে এগিয়ে যাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ, এই অভিযোগ নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা।  তিনি জানান, প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কিনা জানতে চেয়ে ২৬ সেপ্টেম্বর থেকে তিন বার তথ্য জানার অধিকার আইনে আবেদন জানান। কিন্তু কোনও জবাব মেলেনি।

বৃহস্পতিবার আদালতে সেই আবেদনটির শুনানি চলছিল। তাতেই গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যে ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, মেট্রোর কাজের জন্য আপাতত কোন গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। আগামী নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

আরও পড়ুন: Mahua Moitra Summoned: মহুয়াকে তলব সংসদের নীতি কমিটির, টাকার বিনিময়ে আদানিকে নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ

ময়দান চত্বরের গাছ কাটার বিষয়টি নিয়ে এদিন আদালতের মন্তব্য, "ময়দান চত্বর যে শুধুমাত্র একটি খোলা জায়গা নয়, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, শহরের যে কোনও মানুষই তা স্বীকার করবেন। কলকাতা ময়দান চত্বর এই শহরের ফুসফুস। মানুষের ঘোরার জায়গা ময়দান, প্রচুর মানুষ রোজ এখানে আসেন, প্রাতঃভ্রমণে বেরোন প্রচুর মানুষ।"

বর্তমানে দেশের যে সমস্ত শহরের উপর জলবায়ু পরিবর্তনের প্রকোপ প্রকট হয়ে ধরা দিচ্ছে, তার মধ্যে কলকাতা অন্যতম বলেও এদিন মন্তব্ করে আদালত। আদালত জানায়, কলকাতা শহর সেই সব শহরগুলির মধ্যে অন্যতম, যেখানে তাপমাত্রা ১৯৫০ সাল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যে সংখ্যক গাছ কাটার কথা বলা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

মেট্রোর কাজের জন্য গাছকাটার অভিযোগ যদিও এই প্রথম নয়। এর আগে, বাইপাসেও মেট্রোর কাজ এবং রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটার অভিযোগ উঠেছিল। একাধিক বার সেই নিয়ে মামলাও করেছেন পরিবেশকর্মীরা। উন্নয়নমূলক কাজের জন্য যদি গাছ কাটতেও হয়, তার পরিবর্তে সম সংখ্যক বা বেশি সংখ্যক চারাগাছ লাগানোও নিয়ম। বেশির ভাগ ক্ষেত্রেই তা মানা হয় না বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

Kajal Sheikh: মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব, তারপরই রক্ষী প্রত্যাহার করা হল কাজল শেখের!
Kajal Sheikh: মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব, তারপরই রক্ষী প্রত্যাহার করা হল কাজল শেখের!
West Bengal News Live Updates: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
BJP News: BJP-র বহিষকৃত নেতা ও প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়ি ও দোকানে হামলার অভিযোগ BJP-রই একাংশের বিরুদ্ধে
BJP-র বহিষকৃত নেতা ও প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়ি ও দোকানে হামলার অভিযোগ BJP-রই একাংশের বিরুদ্ধে
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ভিডিও

Patna Protest: বিহারে পুলিশের SI পদে দু'হাজার শূন্যপদে নিয়োগ বাতিলে বিক্ষোভ, তুমুল উত্তেজনা
Weather News: আকাশে কালো মেঘ, 'অর্ণব'-এর জেরে দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে | Cyclone Arnab
WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget