এক্সপ্লোর

Calcutta High Court : প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস এলাকায় ১৪৪ ধারা কার্যকর করতে পুলিশি পদক্ষেপ অনুমতি হাইকোর্টের

TET Job Aspirants : ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চারদিনে পড়েছে। অনশন চলছে তিন দিনের বেশি। অনশনমঞ্চে মাঝে অসুস্থও হয়ে পড়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থী।

সৌভিক মজুমদার, কলকাতা : প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের অফিসে ঢোকা-বেরোনো নিশ্চিত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। গাড়ি নিয়ে পর্ষদের অফিস পর্যন্ত যাওয়ার আবেদনে অবশ্য হস্তক্ষেপ করল না হাইকোর্ট। তবে হাইকোর্ট জানিয়ে দিল ‘বহাল থাকা ১৪৪ ধারা কার্যকর করতে পদক্ষেপ নিতে পারবে পুলিশ (Police) ’, ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ। 

টানা ধর্না-অনশন

প্রসঙ্গত, সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের এলাকায় টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের চার দিনে পা দিয়েছে। চারদিনের মতো ধর্নার পাশাপাশি অনশন পেরিয়ে গিয়েছে তিনদিন। যদিও এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। 

বিক্ষোভ '১৭-র টেট উত্তীর্ণদেরও

করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে আটকায় পুলিশ। করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। ’১৪ অনেক হল, এবার ’১৭-র খাতা খোলো, স্লোগান ২০১৭-র টেট উত্তীর্ণদের।

যা নিয়ে ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের অভিযোগ ‘বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে',। তাঁদের সমস্যা পুরনো, আগে সেটা সমাধান হোক দাবি ২০১৪-র চাকরিপ্রার্থীদের। তাঁরা প্রশিক্ষণের পর টেট উত্তীর্ণ, ২০১৪-র ক্ষেত্রে তো ছাড় ছিল, দাবি ‍২০১৭-র টেট উত্তীর্ণদের।

পুলিশকে পদক্ষেপে ক্ষমতা হাইকোর্টের

চাকরির জন্য চলতে থাকা ধর্না-অনশন-অবস্থানের মাঝেই চাকরিপ্রার্থীদের উদ্দেশে যথেষ্ট সহানুভূতিশীল অবস্থান পুলিশ নিয়েছে বলেই কলকাতা হাইকোর্টে জানানো হয় সরকারের পক্ষে। যারপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের কাজকর্মে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেটা নিশ্চিত করতেই নির্দিষ্ট এলাকায় বহাল থাকা ১৪৪ ধারা কার্যকরে পুলিশকে ছাড় দেয় হাইকোর্ট।

জারি রাজনীতি

এদিকে,  করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রস্তাব দেন 'সরকার চাইলে মধ্যস্থতায় রাজি'। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'ঘোলা জলে মাছ ধরার চেষ্টা'। চাকরিপ্রার্থীরা ধর্না-অবস্থান-অনশন শুরু করার পর থেকেই একাধিক বিরোধী শিবিরের নেতা সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। পাল্টা গোটা বিষয়টি কোর্টের বিচারাধীন বলে মন্তব্য থেকে বিরত থেকেছে রাজ্যের শাসক তৃণমূল শিবির।

আরও পড়ুন- যা বলার ব্রাত্য বলবে, আমি চাই কারোর চাকরি যেন না যায় : মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget