এক্সপ্লোর

Calcutta High Court:'কোনও সাফাই দেবেন না' ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ভর্ৎসনা আদালতের

West Bengal News: ব্যারাকপুরে একটি খুনের মামলায়, বুধবার এইভাবেই পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ও তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: টিটাগড়ে বাড়িওয়ালা খুনের মামলায় ব্য়ারাকপুরের পুলিশ কমিশনারকে (Commissioner of Police Barrackpore) তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি। রাজ্য সরকারের আইনজীবী কোনও সাফাই দিলেই ডিজিকে হাজিরার জন্য ডাকা হবে বলে হুঁশিয়ারিও দিলেন বিচারপতি দেবাংশু বসাক।

পুলিশ কমিশনারকে তুলোধনা: কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত। ব্যারাকপুরে একটি খুনের মামলায়, বুধবার এইভাবেই পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ও তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। ২০২৩ সালের জুন মাসে, বাড়ির ভাড়া আদায় করতে গিয়ে খুন হতে হয় টিটাগড়ের বাসিন্দা গোবিন্দ যাদবকে। ভাড়াটে সহ অন্যান্যদের বিরুদ্ধে ছাদ থেকে ফেলে, পিটিয়ে মারার অভিযোগ ওঠে। কিন্তু ঘটনায় সরাসরি খুনের ধারা যুক্ত করেনি পুলিশ। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়।

এই নিয়ে এদিন উষ্মা প্রকাশ করে করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, "এই তো রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা। অবস্থা এমন হয়েছে যে প্রদর্শনীর সামগ্রীর মতো করে কমিশনারকে পেশ করতে হচ্ছে। CBI তদন্ত হওয়া উচিত এবং সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।'' রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতি বলেন, "কোনও সাফাই দেবেন না। আর একটা কথা বললে কাল রাজ্যের ডিজিকে হাজিরার নির্দেশ দেব।'' এরই সঙ্গে কার্যত বিষ্ময়প্রকাশ করে বিচারপতি মন্তব্য করেন, "ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হল, তারপর নিচে এসে ফের তাঁকে পেটানো হল, এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না।'' যেখানে এই ঘটনা ঘটে, বুধবার সেখানে গিয়ে দেখা যায় বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বাড়ি। ওই এলাকায় পাওয়া যায়নি বাড়ির কাউকে। প্রতিবেশীদের দাবি, বুধবারও সেখানে গিয়েছিল পুলিশ।

এদিন রাজ্যের তরফে আদালতে দাবি করা হয়, খুনের ধারা যুক্ত করার আবেদন নিম্ন আদালতে জানানো হচ্ছে। মঙ্গলবারই ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া এবং তদন্তকারী আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি বসাক। সেই নির্দেশের পরই, বুধবার হাইকোর্টে উপস্থিত হন দুই পুলিশ আধিকারিক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Howrah News: বাগনানে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু SI ও হোম গার্ডের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget