এক্সপ্লোর

Howrah News: বাগনানে বেপরোয়া লরির ধাক্কা, মৃত্যু SI ও হোম গার্ডের

Howrah Accident: লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক।

সুনীত হালদার, বাগনান: হাওড়ার (Howrah) বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের পেট্রোলিং ভ্যানের পিছনে লরির ধাক্কা। ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দুর্ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর ও একজন হোম গার্ডের মৃত্যু। দুর্ঘটনায় আরও ৩ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। 

বাগনানে দুর্ঘটনা: হাওড়ার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত SI ও হোম গার্ডের। পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, ২ জনকে SSKM-এ স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান। চালক-সহ ৫ জন ছিলেন। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার পথে, বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক।

এর আগে বর্ষবরণের রাতে পেট্রোলিংয়ের সময়, পুরুলিয়ায় বেপরোয়া সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ট্রাফিক পুলিশের এক কর্মীর। মৃত কনস্টেবলের নাম বাবলু গড়াই। বাড়ি বাঁকুড়াতেই। ১ জানুয়ারি রাত দেড়টা নাগাদ পুরুলিয়া শহরের রাঘবপুরে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ (A) জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছিল। পেট্রোলিংয়ের সময় পুরুলিয়ার DSP ট্রাফিক এবং আরও চার পুলিশ কর্মীকে ধাক্কা মারে রাজ্য সরকারের এক্সাইজ ডিপার্টমেন্টের গাড়ি। গুরুতর আহত হন DSP ট্রাফিক মিহির দে-সহ আরও চার ট্রাফিক পুলিশ কর্মী। কনস্টেবল বাবলু গড়াইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। DSP ট্রাফিক-সহ বাকি আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

একইদিনে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পদ্মেরহাটে ট্রাকে ধাক্কা মেরে মৃত্যু হয় এক বাইক চালকের। গুরুতর আহত হন বাইকের আরও দুই আরোহী। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ বছরের বাইক চালক সিরাজুল মণ্ডলের। সিরাজুল বকুলতলা থানার উত্তর পদুয়া ঘোষালের চকের বাসিন্দা। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Purulia News: পুরুলিয়া জেলা Congress-র নামে তৈরি ফেসবুক পেজ হ্যাকড, স্টোরি খুললেই দেখা যাচ্ছে..

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget