এক্সপ্লোর

Suvendu Adhikari: স্বস্তি শুভেন্দুর, তাঁর বিরুদ্ধে দায়ের সমস্ত FIR-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

পুলিশ নিজে অথবা একদল মানুষের প্ররোচনায় একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি তার যে কর্তব্য তা স্তব্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা। 

সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ. নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। বিরোধী দলনেতার সব আশঙ্কা উড়িয়ে দিতে পারে না আদালত। মন্তব্য বিচারপতির। পুলিশ নিজে অথবা একদল মানুষের প্ররোচনায় একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি তার যে কর্তব্য তা স্তব্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা। 

হাইকোর্টের অনুমতি: উল্লেখ্য, তৃণমূল ও বিজেপির দুই হেভিওয়েট নেতা প্রতিপক্ষের গড়ে সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল কাঁথিতে অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে। একই দিনে ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। বলা হয়, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা হবে। তবে আদালত নির্দেশ দিয়েছে, শব্দবিধি মেনে সভা করতে হবে, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষও তার আগে অনুমতি দিয়েছে বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী। এর আগে সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব।  

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা: গুজরাতে ঐতিহাসিক ফলের পথে বিজেপি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী। পরপর ৭ বার গুজরাত জয়ে অমিত শা, জে পি নাড্ডাকেও অভিনন্দন। ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাতে বিতর্ক: বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেদিন তাঁর সঙ্গে সেটিংয়ের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, তিনি অন্যদের নিয়ে যাওয়ায় তা হয়নি। তৃণমূল অবশ্য এই অভিযোগে গুরুত্ব না দিয়ে, পাল্টা সুর চড়ে।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে, বিধানসভায় তাঁর ঘরে দেখা করতে গেছিলেন, শুভেন্দু অধিকারী! দুই যুযুধানের এই সাক্ষাতের খবর সামনে আসতেই, রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে! সেই রেশ কাটার আগেই তা নিয়ে নতুন বোমা ফাটান শুভেন্দু অধিকারী!

সাক্ষাৎ নিয়ে তুললেন ‘সেটিংয়ের চেষ্টা’র চাঞ্চল্যকর অভিযোগ!পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। ২৫ নভেম্বর শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অশোক লাহিড়ি। 

যা নিয়ে সেটিংয়ের অভিযোগে সুর চড়ায় সিপিএম-কংগ্রেস। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সেই অভিযোগের জবাব দিতেই কি এবার তৃণমূলের বিরুদ্ধে সেটিংয়ের চেষ্টার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী? যদিও, বামেরা তাদের পুরনো অবস্থানেই অনড়। 

বিধানসভার এই সাক্ষাতের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পুরনো সুরে আক্রমণ শানাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে আবার তাঁকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ বলেন সৌজন্য কেউ দাবি করেন, সেটিংয়ের চেষ্টার অভিযোগ!কার কথা বিশ্বাস করবে মানুষ, উত্তর মিলবে ভোটের বাক্সে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget