এক্সপ্লোর

TMC: অভিষেক-ঘোষিত কর্মসূচিতে নিষেধাজ্ঞা, রাজ্যজুড়ে বিক্ষোভের দিন বদলাল তৃণমূল

Mamata Banerjee: ৫ তারিখের পরিবর্তে, ৬ অগাস্ট রবিবার কর্মসূচির ডাক দিয়েছে তারা। ব্লকে ব্লকে ও ওয়ার্ডে বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে অবস্থান-বিক্ষোভ।

আশাবুল হোসেন এবং সুমন ঘড়াই, কলকাতা: ৫ অগাস্টের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার দিন বদলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ৬ অগাস্ট রাজ্যজুড়ে (West Bengal) বিক্ষোভ-অবস্থানের ডাক দিল তৃণমূল (TMC)। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)। ৫ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভের দিন বদলাল তৃণমূল।

৫ তারিখের পরিবর্তে, ৬ অগাস্ট রবিবার কর্মসূচির ডাক দিয়েছে তারা। ব্লকে ব্লকে ও ওয়ার্ডে বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে অবস্থান-বিক্ষোভ। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '৬ অগাস্ট রাজ্যর প্রতিটা ব্লক, হেড কোয়ার্টারে কেন্দ্রীয় সন্ত্রাস, কেন্দ্রীয় বঞ্চনা, সাধারণ মানুষ, সংখ্যালঘু, আদিবাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বেলা ১২-৪ টে অবধি ধরনা করবে প্রতিটা ব্লকে ব্লকে। শহরতলিতে প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং মিছিল হবে।' 

আরও পড়ুন, ‘১৫২ লক্ষ কোটির হিসেব লুকিয়ে রাখে কেন্দ্র, সেখানে রাজ্যের ঋণ মাত্র...,’ নবান্ন থেকে আয়-ব্যয়ের হিসেব দিলেন মমতা


কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে, ২১-এ জুলাইয়ের মঞ্চ থেকে ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এরপর মঞ্চে উঠে অভিষেকের কর্মসূচি সংশোধন করে দেন মমতা। 

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সোমবার, জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে, ৫ অগাস্টের কর্মসূচি বাতিল করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।  প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, দাায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত।

এই কর্মসূচি হলে সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার কর্মসূচির দিন এবং ধরণ- দুই বদলাল তৃণমূল।                                                                                                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
TMC Municipality Chairman Detained: উদ্ধার ত্রাণের ত্রিপল-শাড়ি, পুলিশের জালে আরও এক পুরসভার চেয়ারম্যান, কী কী অভিযোগ উঠছে?
উদ্ধার ত্রাণের ত্রিপল-শাড়ি, পুলিশের জালে আরও এক পুরসভার চেয়ারম্যান, কী কী অভিযোগ উঠছে?
Weather Update : উত্তাল ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি, কড়কড় বাজ ! কোন কোন জেলায় বড় দুর্যোগ-বার্তা IMD-র?
জুন পড়লেই বর্ষার আগমন? গরম থেকে রেহাই অচিরেই?
CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget