এক্সপ্লোর

Teacher Transfer : 'যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর', কড়া বার্তা হাইকোর্টের

Calcutta High Court : 'জঙ্গলের আইন চলতে পারে না, যত শিক্ষক বদলির মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ হবে', নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

সৌভিক মজুমদার, কলকাতা : শিক্ষক বদলির (Teacher Tranfer) ক্ষেত্রে কড়া হাইকোর্ট। ''এবার থেকে শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য 'প্রশাসনিক বদল' গাইডলাইন''।
'এই আইনে যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর', অ্যাডভোকেট জেনারেলের (Advocate Genral) পরামর্শর পর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

'জঙ্গলের আইন চলতে পারে না, যত শিক্ষক বদলির মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ হবে, কলকাতার ছাত্রশূন্য স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে, শিক্ষা দফতর নির্দেশ দেওয়ার ৭ দিনের মধ্যে পালন করতে হবে, শিক্ষক যদি পালন না করেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে শিক্ষা দফতর', নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)। পাশাপাশি শিক্ষক যদি নির্দেশ পালন না করেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেবে শিক্ষা দফতর।

শিক্ষক সংখ্যায় সাম্যের বার্তা

শিক্ষক বদলি নিয়ে কোনও নির্দেশ না দিলেও যাতে রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলগুলির মধ্যে শিক্ষক সংখ্যায় সাম্য থাকে, সেটা নিশ্চিত করতেই স্কুল শিক্ষা দফতরকে বার্তা দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্যর অনেক জেলার অনেক স্কুলেই পড়ুয়া সংখ্যার ভিত্তিতে শিক্ষক সংখ্যা অপ্রতুল। আবার উল্টোদিকে, বেশ কিছু জায়গায় ছাত্র-ছাত্রীদের সংখ্যার তুলনায় অনেক বেশি। সেই অসাম্য দূর করতে স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তাই দিয়েছেন তিনি। 

কোন কোন জায়গায় শিক্ষকের সংখ্যা পড়ুয়া অনুপাতে বেশি তার একটি তালিকা তৈরি করার বার্তাও দিয়েছেন বিচারপতি। যে বিষয়ে সরকারি আইনজীবীর কাছেও তাঁর বার্তা দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পড়ুয়া সংখ্যা অনুপাতে যেখানে শিক্ষক সংখ্যা বেশি, সেটা দ্রুত খুঁজে বের করে যে জায়গাগুলোয় শিক্ষক কম সেখানে দ্রুত বদলি করার দিকে এগোতেই নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি যত শিক্ষক বদলির মামলা আছে, এবার থেকে সেই সব মামলার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে।

শিক্ষার অধিকার

এর আগে শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) বলেছিলেন, শিক্ষকদের বেতন-সহ অন্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে, ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য চিন্তিত। এবার শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষক-পড়ুয়া সংখ্যা অনুপাতে সাম্য আনতে যা সাহায্য করবে বলেই প্রত্যাশা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget