এক্সপ্লোর

Ambikesh Mahapatra : ১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর

Cartoon Controversy:তিনি ফেসবুকে লেখেন,১১ বছর পরে ব্যঙ্গচিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলাম।রাজ্য পুলিশ,প্রশাসন,শাসকদল এবং দুষ্কৃতীদের বাধা সত্বেও এই জয়।এটা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়

কলকাতা : কার্টুনকাণ্ডের (Cartoon Controversy) ১১ বছর পরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে (Proffesor Ambikesh Mahapatra) মামলা থেকে অব্যাহতি দিল আলিপুর আদালত (Alipore Court)। ২০১২ সালের ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় (Jadavpur Police Station) যে এফআইআর হয়েছিল, সেই মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।

২০২১-এর ১৪ সেপ্টেম্বর, আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ব্যঙ্গচিত্র সংক্রান্ত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান অম্বিকেশ মহাপাত্র। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন আলিপুরের সিজেএম। এরপর অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র নতুন করে আলিপুর আদালতের অ্যাডিশনাল সেশন জাজের এজলাসে আবেদন জানান।

অবশেষে নিষ্কৃতি, কী প্রতিক্রিয়া

সেই মামলায় রায়ে বলা হয়েছে, ২০১২ সালে অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই মামলা থেকে তাঁকে নিষ্কৃতি দেওয়া হল। আদালতের রায়ের এই কপি ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক। তিনি ফেসবুকে লেখেন, ১১ বছর পরে ব্যঙ্গচিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলাম। রাজ্য পুলিশ, প্রশাসন, শাসকদল এবং দুষ্কৃতীদের বাধা সত্বেও এই জয়। এটা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়। 

পরে তিনি জানান, 'রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসন দীর্ঘদিন ধরে মামলটা জিইয়ে রেখেছিল। কোনও সমর্থন ছিল না এই লড়াইয়ে। কিন্তু যাঁরা মারধর করেছিল, পুলিশের কাছে এফআইআর ও মামলা করে জেলে রাত্রিবাস করতে বাধ্য করেছিল তাঁদের বিরুদ্ধে এফআইআর করলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাঁদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া দরকার, নাহলে ন্যায়বিচার কীভাবে হবে?'

কার্টুনকাণ্ডে ঠিক কী হয়েছিল

২০১২ সালের এপ্রিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও মুকুল রায়কে নিয়ে ব্যঙ্গচিত্র ইমেলে ফরওয়ার্ড করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। যার জেরে তাঁকে নিগ্রহের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অম্বিকেশ মহাপাত্রর বিরুদ্ধে মামলা দায়ের হয় পূর্ব যাদবপুর থানায়। যার প্রেক্ষিতে ২০১২-র ১২ এপ্রিল, অম্বিকেশ মহাপাত্র এবং তাঁর প্রতিবেশীকে পুলিশ গ্রেফতার করে। পরদিন আদালত তাঁদের জামিন দেয়।

তবে কার্টুনকাণ্ডে অম্বিকেশ মহাপাত্রর গ্রেফতারির প্রতিবাদে রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে তদন্ত করে মানবাধিকার কমিশন দোষী পুলিশ অফিসারদের শাস্তি এবং অম্বিকেশ মহাপাত্রকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করে। যদিও ৯ মাস পরে ২টি সুপারিশই খারিজ করে দেন তৎকালীন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget