এক্সপ্লোর

Calcutta High Court : শুভেন্দু, সেলিম সহ ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা

Suvendu Adhikari- MD Selim : অল্প সময়ে বিপুল সম্পত্তি কীভাবে? সেই নিয়েই হাইকোর্টে জনস্বার্থ মামলা।

সৌভিক মজুমদার, কলকাতা :  তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭! বিজেপি-সিপিএম-কংগ্রেস-সহ ১৭ নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে। অল্প সময়ে বিপুল সম্পত্তি কীভাবে? সেই নিয়েই হাইকোর্টে জনস্বার্থ মামলা।

শিশির, শুভেন্দু (Suvendu Adhikari), দিব্যেন্দু অধিকারীদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা করা হয়েছে। তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ,অগ্নিমিত্রা পাল, শমীক ভটাচার্যের মতো বিজেপি নেতা-নেত্রীরা। পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim), কংগ্রেস নেতা আব্দুল মান্নানদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। 

প্রসঙ্গত, সম্পত্তি মামলা অন্য আদালতে সরাতে চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিকের।  তাঁদের আইনজীবীরা আবেদনে জানান, যেহেতু রাজ্যে লোকায়ুক্ত আছে, তাই সেখানেই এই মামলার বিচার হওয়া উচিত। এ নিয়ে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 

২০১৭ সালের এই মামলায় ইতিমধ্যেই ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এই মামলায় ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর নাম রয়েছে। শাসকদলের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায় মামলার দ্রুত শুনানি চেয়ে ও ইডি-কে যুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন।  

এ নিয়ে বৃহস্পতিবার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে।   তিন মন্ত্রীর আবেদন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি, হাইকোর্ট থেকে মামলা লোকায়ুক্তে সরানোর দাবিতে সওয়াল করেন তিন মন্ত্রীর আইনজীবীরা। তাঁরা যুক্তি দেন, এই মামলা এই আদালতে গ্রহণযোগ্য নয়।  
যেহেতু রাজ্যে লোকায়ুক্ত আছে, তাই এই মামলার বিচার সেখানেই হওয়া উচিত। মামলা লোকায়ুক্তে সরানোর আবেদন নিয়ে কিছু জানায়নি প্রধান বিচারপতির বেঞ্চ।  আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 

সরকারি কর্মী, আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে অনেকসময় সরকার মামলা লোকায়ুক্তে পাঠায়। তারপর সেই মামলার বিচার চলে লোকায়ুক্তে।  লোকায়ুক্তকে নিয়োগ করে সরকারই। এবার সেই লোকায়ুক্তেই মামলা সরানোর আবেদন জানালেন তৃণমূলের তিন মন্ত্রী।   

আরও পড়ুন- পাইলট কার, লাল বাতি ব্যবহারে নিষেধ, ক্লিন ইমেজ বজা রাখতে মন্ত্রীদের বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Firhad Hakim : ' ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !
' ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল' এখন 'আফশোস' করছেন ফিরহাদ !
TMC 21 July: শহিদ দিবসে তৃণমূল কর্মীদের জল, বিস্কুট খাওয়ানোর জন্য হাজির বিজেপি কর্মীরা, তবে স্টেশনে উধাও ভিড়
শহিদ দিবসে তৃণমূল কর্মীদের জল, বিস্কুট খাওয়ানোর জন্য হাজির বিজেপি কর্মীরা, তবে স্টেশনে উধাও ভিড়
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget