এক্সপ্লোর

Mamata Banrejee : পাইলট কার, লাল বাতি ব্যবহারে নিষেধ, ক্লিন ইমেজ বজা রাখতে মন্ত্রীদের বার্তা মুখ্যমন্ত্রীর

West Bengal Government : মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের, পূর্ণ মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীদেরও কাজ নির্দিষ্ট করবে সরকার’।

সুমন ঘড়াই, হাওড়া : ক্লিন ইমেজ বজায় রাখতে হবে, রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mama Banerjee)। মন্ত্রীদের উদ্দেশে তিনি জানিয়েছেন, ‘পাইলট কার (Pilot Car), লাল বাতি (Red Beacon) ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী। জেলা থেকে কোনও মন্ত্রী কলকাতায় এলেও পাইলট কার নয়’।

স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার পাশাপাশি কাজ কীভাবে এগোনো হবে, সে সম্পর্কেও নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের, পূর্ণ মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীদেরও কাজ নির্দিষ্ট করবে সরকার’। এদিকে, কিছু ফাইল এলে ভাল করে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
পার্থ-অনুব্রতর গ্রেফতারির পরে মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

মন্ত্রিসভার বৈঠকের মাঝে মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে পাইলট কার ব্যবহার, গাড়িতে লাল বাতি ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পন্থা কেউ না মেনে চললে সেই বিষয়টা রাজ্য সরকার ভাল ভাবে নেবে না। 

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই রাজ্য মন্ত্রিসভায় নতুন আট জন মন্ত্রীর অন্তর্ভুক্তি হয়েছে। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। তাঁদের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। 

পাশাপাশি পরিষদীয় মন্ত্রী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। নারী শিশুকল্যাণের সঙ্গে শিল্প-বাণিজ্য মন্ত্রী বলেন শশী পাঁজা। রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়। পরিবহণ দফতরের মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী। পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার। সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন। বন দফতরের সঙ্গে স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠীর প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। 

ইডির হাতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার কিছুদিন পর তাঁকে তিন দফতরের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল থেকে সাসপেন্ডও করা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। যারপরই মন্ত্রিসভায় রদবদল ঘটে। মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়েন, হুমায়ুন কবীর  সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী। 

আরও পড়ুন- 'অভিষেক-ঘনিষ্ঠ নন এমন লোক দলে প্রায় নেই-ই', মন্ত্রিসভায় রদবদলের মুখে বার্তা মদন মিত্রের

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget