এক্সপ্লোর

Calcutta High Court: 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

Kolkata News: বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে শুরু হয়ে, রাজপথ দিয়ে 'থ্রেট কালচারে'র অভিযোগের জল গড়াল এবার কলকাতা হাইকোর্টে।

সৌভিক মজুমদার, কলকাতা: সরকারি মেডিক্যাল কলেজগুলোতে (Government Medical College) 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ রয়েছে। বললেন প্রধান বিচারপতি। অভিযোগের প্রেক্ষিতে রাজ্য় সরকারের কাছে হলফনামাও তলব করেছে হাইকোর্ট।

এবার জনস্বার্থ মামলা: বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে শুরু হয়ে, রাজপথ দিয়ে 'থ্রেট কালচারে'র অভিযোগের জল গড়াল এবার কলকাতা হাইকোর্টে। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। আর এই মামলা প্রসঙ্গেই অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ বলে একটি অভিযোগেরও সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি-সহ একাধিক অভিযোগ আছে।এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। এরপরই 'থ্রেট কালচার' এবং 'উত্তরবঙ্গ লবি'র প্রভাব নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে কলকাতা হাইকোর্ট

প্রধান বিচারপতি এদিন বলেন, উত্তরবঙ্গের একটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের রিপোর্টেও এই 'থ্রেট কালচারে'র উল্লেখ রয়েছে। ৪ জনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে বলে দেখা যাচ্ছে। একজন মহিলা চিকিৎসক বলছেন যে, তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন। আরেক মহিলা চিকিৎসক বলছেন যে, তিনি পিপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান। হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্নভাবে দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ।

থ্রেট কালচারে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময়, বুধবার তুমুল উত্তেজনার সৃষ্টি হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্তদের হাসপাতালে ঢুকতে দেখেই, ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা! এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডাকা হয়েছিল ১১জনকে। একে একে হাজিরা দেন তাঁরা। সাক্ষী হিসেবে আসেন অনেক চিকিৎসক পড়ুয়াও। এই জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ ও সেই সংক্রান্ত নথি জমা পড়েছে বলে তদন্ত কমিটি সূত্রে দাবি। যেমন-যৌন নিগ্রহের অভিযোগ জমা পড়েছে। হুমকি দিয়ে পরীক্ষায় ফেলও করানো হয়েছে।দেখা গেছে, অনেকে MBBS-এর প্রথম ও দ্বিতীয় বর্ষে খুব ভাল ফলাফল করলেও, তৃতীয় বর্ষে সেই পরীক্ষার্থী কয়েকটি বিষয়ে অসফল হয়েছেন। অন্যদিকে অনেক ফ্যাকাল্টিকেও বলা হয়েছিল অন্যায়ভাবে পাস করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ ৭৫ শতাংশের বেশি নম্বর দিয়ে অনার্স মার্কস দিতে বলা হয়েছিল বলে তদন্ত কমিটি সূত্রে দাবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Durga Puja 2024: উৎসবের বাংলায় প্রতিবাদের ভাষা, অনাড়ম্বরভাব পুজোর আয়োজন সোদপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget