এক্সপ্লোর

Durga Puja 2024: উৎসবের বাংলায় প্রতিবাদের ভাষা, অনাড়ম্বরভাব পুজোর আয়োজন সোদপুরে

North 24 Parganas: গোটা বাংলার পুজোর আনন্দও, কেউ যেন এক ফুঁয়ে নিভিয়ে দিয়েছে। সেই জায়গায় জ্বলে উঠেছে বিচারের দাবি।

সমীরণ পাল, সোদপুর: দোরগোড়ায় শারদোৎসব (Durga Puja 2024)। কিন্তু বাঙালির মন ভাল নেই। চারিদিকেই বিষাদের সুর। এই প্রেক্ষাপটে ৭৫তম বর্ষে অনাড়ম্বরভাবেই পুজোর আয়োজন করছে, সোদপুরের বিজয়পুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মণ্ডপে থাকছে, নিহত তরুণী চিকিৎসকের স্মরণে অভয়া উদ্য়ান। এরইমধ্য়ে, পুজোর অনুদান ফেরাল সোদপুরের আরও এক দুর্গাপুজো কমিটি।

বিষাদের সুর: প্রতিবারের মতোই পুজোর আনন্দে মেতে ওঠার কথা ছিল এই পরিবারটারও। মেয়ে ছুটি পেলে, তাকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল এই মা-বাবারও। কিন্তু, একটা রাত তাঁদের সবকিছু তছনছ করে দিয়েছে। সেই সঙ্গে গোটা বাংলার পুজোর আনন্দও, কেউ যেন এক ফুঁয়ে নিভিয়ে দিয়েছে। সেই জায়গায় জ্বলে উঠেছে বিচারের দাবি। উত্তর ২৪ পরগনার সোদপুরের কোনও পুজো এবার সরকারি অনুদান ফিরিয়েছে। কোনও পুজোয় নিহত চিকিৎসকের স্মরণে থাকছে অভয়া উদ্য়ান।

মেয়ে সুবিচার পাক। মায়ের কাছে এবার এই প্রার্থনা বাংলা লক্ষ লক্ষ পরিবারের। এই আবহে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ৮৫ হাজার টাকা সরকারি অনুদান ফিরিয়েছে বহু পুজো কমিটি। এবার সেই তালিকায় নাম লেখাল সোদপুরের পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব। ঘোলা থানায় এই বিষয়টি লিখিতভাবে জানিয়ে দিয়েছে। এবার সোদপুরের বিজয়পুর সর্বজনীনও পুজোর আয়োজন করছে অনাড়ম্বরভাবে। এবার তাঁদের ৭৫ বছর। কিন্তু, কোনও জাঁকজমক চান না উদ্য়োক্তারা। এবারের পুজোর ভাবনা, চৈতন্য়। সবার মধ্য়ে চৈতন্য় ফিরুক। মূল মন্দির বেলুড় মঠের আদলে। সেখানে বাজবে না মাইক। শুধু হবে স্তোত্রপাঠ। আর জি কর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের স্মরণে মণ্ডপের একদম সামনে থাকছে অভয়া উদ্য়ান। মণ্ডপের একটি অংশে থাকবে শান্তি উদ্য়ান। যেখানে জ্বালানো হবে প্রদীপ।

এদিকে আর জি কর-কাণ্ডের আবহে লালবাজারের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা ২৫ সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে, ২৩ নভেম্বর অবধি, আগামী ৬০ দিনের জন্য় বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার, যা বেন্টিঙ্ক স্ট্রিট ছাড়া কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকা, সেখানে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েত, লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত, এলাকার শান্তি, মানুষের গতিবিধি, ও যানচলাচল বিঘ্নিত হতে পারে, এমন কিছু করা যাবে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Anubrata Mondal: ছবি-কাটআউটে ছয়লাপ, রাজনীতির ময়দানে কবে কামব্যাক অনুব্রতর?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী
Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget