এক্সপ্লোর

Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজের নির্বাচনে মনোনয়নই দিতে পারল না তৃণমূল! পক্ষপাতিত্বের অভিযোগ TMCP-এর

MCDSA-এর সদস্য সৌম্যদীপ দে বলেন, 'কলকাতা মেডিক্যাল কলেজে কোনও ছাত্র-ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না। বরং তাদের ঘেন্না করে।'

সন্দীপ সরকার, কলকাতা:  কলকাতা মেডিক্যাল কলেজে সটুডেন্ট কাউন্সিলের ভোটে মনোনয়নই দিতে পারল না তৃণমূল। ২০ আসনের মধ্যে ১৭টিতে জিতল নকশালপন্থী ছাত্র সংগঠন MCDSA। ২টি আসনে জিতেছে নির্দল প্রার্থী। এক্ষেত্রে জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।  

ঠিক কী ঘটেছে?

সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে সটুডেন্ট কাউন্সিলের ভোট হয়ে গেল। অথচ সেখানে মনোনয়নই দিতে পারল না তৃণমূলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের কলেজগুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ভোট বন্ধ রয়েছে। তবে কলকাতা মেডিক্যাল কলেজে স্টুডেন্ট কাউন্সিলের ভোট হয়ে আসছে ২০২২ থেকেই। 

সোমবার সেই সটুডেন্ট কাউন্সিল গঠনেরই প্রক্রিয়া ছিল। ২২ মে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। কিন্তু এহেন পরিস্থিতিতে TMCP-র গলায় শোনা গেল কার্যত বিরোধীদের সুর। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এক্ষেত্রে জাতীয় মেডিক্যাল কমিশনের নিয়ম মানা হচ্ছে না। এই ভোটের বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদকে জানানো হয়নি। 

WBJDA-এর চিকিৎসক ও সভাপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, এটা কোনও কলেজ কাউন্সিলের মিটিংয়ে হয়নি। অধিকাংশ কলেজ কাউন্সিল মেম্বাররা এটা জানেন না। SOP কোনও বেরোয়নি। যেসব ফ্যাকাল্টিদের এই কমিটিতে রাখা হয়েছিল, তাঁরাও অর্ধেকে জানেন না। তাই আমরা এগুলোকে বয়কট করেছি।' ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার, মোট ৯৭০ জন চিকিৎসক পড়ুয়া এদিনের প্রক্রিয়ায় অংশ নেন। মূল লড়াই হয় নকশালপন্থী ছাত্র সংগঠন MCDSA ও SUC-এর ছাত্র সংগঠন DSO-এর মধ্যে। 

তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্যকে গুরুত্ব দিতে চায়নি দু'পক্ষই। MCDSA-এর সদস্য সৌম্যদীপ দে বলেন, 'কলকাতা মেডিক্যাল কলেজে কোনও ছাত্র-ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ করে না। বরং তাদের ঘেন্না করে। তাই তৃণমূল ছাত্র পরিষদের কাছে কোনওরকম খবর পৌঁছয়নি। SOP-সহ এই ইলেকশনের যা যা গাইডলাইন রয়েছে, কর্তৃপক্ষের যে স্বীকৃত গাইডলাইন সেটাও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছেছে। তৃণমূল ছাত্র পরিষদ যেসব অভিযোগ করছে, সব ভিত্তিহীন।' 

DSO-এর সদস্য অর্ণব তালুকদার বলেন, 'মেডিকেল কলেজে খানিকটা গণতান্ত্রিক পরিসর মেডিক্যাল কলেজে রয়েছে। স্বাভাবিকভাবেই TMCP তাদের থ্রেট কালচার, তাদের যে দুর্নীতি এসমস্ত কিছুকে ছুড়ে ফেলেছে ছাত্রছাত্রীরা। তারা কোথাও ছাত্রছাত্রীদের কাছে ঠাঁই না পেয়ে এইসব ছুতো খুঁজছে।' 

কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। 

কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, 'এটা কোনও ছাত্রভোট নয়। ছাত্রদের দাবি মেনে কাউন্সিল গঠন হচ্ছে। আমাকে সরকার এখানে বসিয়েছে। সরকার চাইলে সরিয়ে দেবে।' ২০২২ এবং ২০২৩, পরপর দু'বার কলকাতা মেডিক্যাল কলেজে স্টুডেন্ট কাউন্সিলের ভোট হয়েছে। ২০২৪-এ আর জি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলায় ভোট হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget