এক্সপ্লোর

RG Kar Protest : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!

Kolkata News:

 

কলকাতা : আর জি কর মেডিক্যালের  পর এবার কলকাতার আরও দুই মেডিক্যাল কলেজ থেকে শতাধিক গণ-ইস্তফা পড়ল! 
এবার কলকাতা মেডিক্যালেই গণ-ইস্তফা দিলেন ৭০ জন চিকিৎসক। সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন আগেই বেঁধে দিয়েছিলেন তাঁরা। তার সাড়া না মেলায়  গণ-ইস্তফা দিলেন তাঁরা। সেই সঙ্গে  ন্যাশনাল মেডিক্যাল থেকেও গণ-ইস্তফা দিলেন ৩৫ জন চিকিৎসক। এছাড়া আর জি কর, কলকাতা মেডিক্যালের পর এবার উত্তরবঙ্গ মেডিক্যালেও গণ-ইস্তফা দিলেন বহু চিকিৎসক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গণ-ইস্তফা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যালের ৫০ জন সিনিয়র চিকিৎসক।   

সিনিয়রদের কুর্নিশ জানিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক জানালেন, 'জুনিয়র ডাক্তাররা এত দিন ধরে আন্দোলনে রয়েছি, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। এটাকে আমরা গার্ড অফ অনার হিসেবে দেখতে চাই। ওঁরা জানিয়েছেন, আজকে যে গণ ইস্তফা, সেটা যদি সরকারি তরফে গ্রাহ্য না হয়, তাহলে পরবর্তীতে তাঁরা ইনডিভিজুয়ালি ইস্তফা দিতেও পিছপা হবেন না। এই ডিসিশনকে আমরা আন্তরিকভাবে সম্মান জানাই।'

গতকালই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে আর জি কর মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা একের পর এক ইস্তফা পত্রে সই করেন। গণ ইস্তফা দেন তাঁরা। তবে সাধারণ মানুষের স্বার্থে কাজ বন্ধ করছেন না, কাজ করে যাবেন তাঁরা। সিনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন ,  'পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে৷ তাই এই ছুঁতো করছেন' ।

অন্যদিকে আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায়, CBI-এর প্রথম চার্জশিটে একজনের নাম কেন, সেই প্রশ্ন তুলে বুধবার, CBI অফিস অভিযানের ডাক দিয়েছে ডাক্তার-নার্সদের ৩টি সংগঠন,সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি। আজ দুপুর ৩টেয় করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে CBI-এর CGO কমপ্লেক্সের অফিসে গিয়ে।

আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায়, CBI-এর প্রথম চার্জশিটে কেন একজনের নাম? সেই প্রশ্ন তুলে আজ CGO কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে ডাক্তার-নার্সদের ৩টি সংগঠন, সার্ভিস ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটি। দুপুর ৩টেয় সল্টলেকের করুণাময়ী মোড় থেকে শুরু হবে মিছিল। শেষ হবে CGO কমপ্লেক্সের সামনে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget