এক্সপ্লোর

Snake Bite: সাপে কাটা রোগীর চিকিত্‍সায় আশার আলো, ন্যাশনাল মেডিক্যালে ট্রায়ালে প্রথম প্রয়োগ সফল

"ভারেসপ্ল্যাডিব মিথাইল" বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের একাংশের দাবি, বিষাক্ত সাপে কাটার পরে রোগীকে এই ট্যাবলেট খাওয়ালে দ্রুত হারে অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি ঠেকানো সম্ভব হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সাপে কাটা রোগীর চিকিত্‍সায় একটি ট্যাবলেটকে ঘিরে নতুন আশার আলো। ন্যাশনাল মেডিক্যালে রোগীর ওপর প্রথম ট্রায়ালে সফল এই ওষুধ। চিকিত্‍সকদের দাবি, ইতিবাচক ফলাফল পাওয়া গেলে, অনেক সাপে কাটা রোগীরই মৃত্যু ঠেকানো যেতে পারে। 

"ভারেসপ্ল্যাডিব মিথাইল" বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের একাংশের দাবি, বিষাক্ত সাপে কাটার পরে রোগীকে এই ট্যাবলেট খাওয়ালে দ্রুত হারে অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি ঠেকানো সম্ভব হয়। ফলে অ্যান্টি স্নেক ভেনম দিয়ে চিকিৎসা শুরুর জন্য বাড়তি সময় পাওয়া যায়। 

এই ভারেসপ্ল্যাডিব মিথাইলেরই ক্লিনিকাল ট্রায়াল শুরু হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, বছর ৩০-এর এক যুবকের ওপর ট্যাবলেটের প্রথম প্রয়োগ করা হয়। সূত্রের খবর, সাপে কামড়ানোর ৮ ঘণ্টার মধ্যেই তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। 

বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। আর তাতেই ট্যাবলেটটির প্রয়োগের ব্যাপারে আশাবাদী হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান। ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, আজ সুস্থ হয়ে গিয়েছেন রোগী, স্থিতিশীল।

গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা থেকে সরকারি হাসপাতালে পৌঁছনো অধিকাংশ ক্ষেত্রেই সময় সাপেক্ষ ব্যাপার। অথচ, বিষাক্ত সাপের ছোবল খাওয়ার পর, রোগীর মূল লড়াই মূলত সময়ের সঙ্গে। 

বিষ যত রক্তে মিশে যেতে থাকে, ততই নিষ্ক্রিয় হতে থাকে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ। অনেক সময় হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টি স্নেক ভেনম দেওয়ার পরেও, শুধুমাত্র দেরির কারণে বাঁচানো সম্ভব হয় না রোগীকে। এই প্রেক্ষিতে চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা আশার আলো এই "ভারেসপ্ল্যাডিব মিথাইল" ট্যাবলেট। ট্যাবলেটটি সফল হলে, বিভিন্ন গ্রামীণ হাসপাতালে তা রাখা যেতে পারে। 

নতুন ওষুধটি নিয়ে দেশে ৪টি হাসপাতালে গবেষণা হচ্ছে। পূর্বাঞ্চলে একমাত্র গবেষণা হচ্ছে কলকাতায়। 

চিকিত্‍সক অরিন্দম বিশ্বাসের কথায়, এই ওষুধটা হৃদযন্ত্রের জন্য আনা হয়, ভেষজ ওষুধ, বিশ্বে ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আরও ২৫ জনের ওপর হবে এই ট্রায়াল। তার ফলাফল মূল্যায়নের পরই পরবর্তী পদক্ষেপ নেওযা হবে।

সেরা শিরোনাম

Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
West Bengal: দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!
দই বসানোর ঘরে ঘুরছে সাপ! মিষ্টি তৈরিতে কাঠের আসবাবে ব্যবহার করার রং, ভয়ঙ্কর ছবি!

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget