এক্সপ্লোর

Calcutta University: ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তেই সিন্ডিকেটের সিলমোহর

Calcutta University Exam Date Granted: ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা, TMCP, সরকারের আপত্তি উড়িয়ে পরীক্ষায় অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়, কী প্রতিক্রিয়া অন্তর্বর্তী উপাচার্যের ?

কলকাতা : ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা। পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকেও সিদ্ধান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তেই সিন্ডিকেটের সিলমোহর। সংগঠনের পর সরকারের আপত্তি, পরীক্ষার সিদ্ধান্তেই সিলমোহর। 'ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য সরকারি চিঠি বেনজির। বিরোধীরা ধর্মঘট ডাকলে সরকার তো বলে সব ঠিক আছে। পরীক্ষা, পরীক্ষার মতোই হবে' জানিয়ে দিলেন অন্তর্বর্তী উপাচার্য। 

আরও পড়ুন, 'পিছনের সিটে বসব, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব..' ! লোকসভায় চিফ হুইপের পদে ইস্তফা দিয়ে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ

TMCP, সরকারের আপত্তি উড়িয়ে পরীক্ষায় অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। 'TMCP-র প্রতিষ্ঠা দিবসে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা?' যদিও প্রশ্ন তুলে তৃণমূল ছাত্র পরিষদের আপত্তি, একই সুরে উচ্চ শিক্ষা দফতরও। ২৮ অগাস্ট যেন যান চলাচল স্বাভাবিক থাকে, পাল্টা দাবি ভারপ্রাপ্ত উপাচার্যের। সূত্র মারফৎ খবর, TMCP প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? সিন্ডিকেটের বৈঠকে ৩জনের আপত্তি। 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই হবে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা। অন্তর্বর্তীকালীন উপাচার্যের সিদ্ধান্তেই সিলমোহর দিল কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের 'সিন্ডিকেট'। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে মেয়ো রোডে হয় সমাবেশ। বিশাল সমাবেশে প্রতিবছর মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 

সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি, B.Com, B.A. LLB-এর চতুর্থ সিমেস্টারের পরীক্ষা রয়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের তরফে পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেকে বেলাগাম আক্রমণ করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক  অভিরূপ চক্রবর্তী বলেন, 'উপাচার্যর তো অবিলম্বে পদত্য়াগ করে একহাতে সিপিএমের পতাকা আর একহাতে বিজেপির পতাকা নিয়ে দাঁড়ানো উচিত। সবথেকে বড় অনুপ্রবেশকারী হচ্ছে শান্তা দত্ত। ২৮ অগাস্টকে টার্গেট করে পরীক্ষা ফেলেছে এই অবৈধ উপাচার্য।  তিনি সিপিএমের আর বিজেপির দালালি করে যাচ্ছেন। দিল্লির ইশারায় সিভি আনন্দ বোসের ইশারায় চলছে। আমার ওঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। এই উপাচার্য হোম সায়েন্স থেকে এসে ওই চেয়ারে বসে পড়েছেন।' 

 এরপর কার্যত নজিরবিহীনভাবে, তৃণমূল ছাত্র পরিষদের সুরে, কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে পরীক্ষার দিন বদলের আর্জি জানায় খাস শিক্ষা দফতর! অর্থাৎ হস্তক্ষেপ করে খোদ সরকার! চিঠিতে বলা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদের তরফে ২৮ অগাস্টের নির্ধারিত পরীক্ষার সূচি বদলের আবেদন জমা পড়েছে। কারণ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মিছিলের কারণে কলকাতায় সেদিন যানজট থাকবে এবং গণপরিবহনের ওপর ব্যাপক চাপ থাকায় সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা হবে। এই অবস্থায় পরীক্ষার সূচি বদলের বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হয়েছে।  এরপরও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন উপাচার্য।পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার সিন্ডিকেটের বৈঠক ডাকা হয়! অভিযোগ, সেখানে অন্তর্বর্তী উপাচার্কে তীব্র আক্রমণ করেন উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি ওমপ্রকাশ মিশ্র। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget