এক্সপ্লোর

TMC: 'মণিপুরের মতো পরিণতি হবে', টক টু মেয়রে ফোন করায় শ্লীলতাহানির হুমকি তৃণমূলকর্মীদের

অভিযোগকারী ক্যারাটেকা পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তদের । পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই পরিবারের, তদন্তে পুলিশ। 

কলকাতা: টক টু মেয়রে (Talk To mayor) অভিযোগ করায় বাড়িতে ঢুকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। ঢাকুরিয়ায় (Dhakuria) বাড়িতে ঢুকে ক্যারাটেকাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ । ক্যারাটেকা পরিবারকেও হুমকি, বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলকর্মীদের (TMC Worker) বিরুদ্ধে । লেক থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময়ও রাস্তা আটকে হামলার অভিযোগ। বাড়ির সামনে রাস্তা আটকে হামলার অভিযোগ। মণিপুরের মতো পরিণতি হবে, হুমকিও দেয় তৃণমূলকর্মীরা, অভিযোগ ক্যারাটেকার। অভিযোগকারী ক্যারাটেকা পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তদের । 'অন্য ফ্ল্যাটের প্রতিবেশীদের সঙ্গে বিবাদ, মেটাতে গেলে আমার মাকেই চড় তরুণীর মায়ের' । অভিযোগকারী ক্যারাটেকা পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্তদের । পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই পরিবারের, তদন্তে পুলিশ। 

মালদায় দুই মহিলাকে মারধর: এ দিনই মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর, জুতোপেটা করার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনাটি মঙ্গলবার ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। চুরির অভিযোগে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয়। উল্টে দুই নির্যাতিতাকেই পুলিশ গ্রেফতার করেছে বলে পরিবারের দাবি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অমিত মালব্যর ট্যুইট থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আক্রমণ করেন রাজ্য সরকারকে। পাল্টা রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজার দাবি, হাটের মধ্যে দুই মহিলার সঙ্গে অন্য মহিলাদের গন্ডগোল বাধে। এই ঘটনায় জোর করে রাজনৈতিক রং লাগানো হচ্ছে বলে রাজ্যের মন্ত্রীর দাবি। 

রাজনৈতিক তরজা: এই ঘটনায় ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক ও আইটি সেলের প্রধান অমিত মালব্য। ট্যুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সন্ত্রাস অব্যাহত। দুই আদিবাসী মহিলাকে নির্দয়ভাবে বিবস্ত্র করে মারধর, নির্যাতনের সময় পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের। ১৯ জুলাই সকালে এই ভয়াবহ ঘটনা ঘটে। ওই মহিলারা সমাজের প্রান্তিক শ্রেণির। উন্মত্ত জনতা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়বিদারক হলে তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, কারণ তিনি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি কিছুই করতে চাননি। তিনি বর্বরতার নিন্দা করেননি, শোক বা যন্ত্রণাও প্রকাশ করেননি। কারণ তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ব্যর্থতা প্রমাণ হবে। 

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দা কারাত জানিয়েছেন, মালদার সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা করা উচিত নয়। দেশের যে কোনও প্রান্তে মহিলাদের ওপর নির্যাতন নিন্দনীয়। পশ্চিমবঙ্গে যেখানে আদিবাসী মহিলারাই আদিবাসী মহিলাদের মারছেন, তা নিন্দনীয়। বাংলায় যে আইন শৃঙ্খলা নেই, এটা তার প্রমাণ। 

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget