এক্সপ্লোর

Job Seeker Protest: চাকরির দাবিতে পথে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার্থীরা

অভিযোগ, পরীক্ষার পর ৭ মাস কেটে গেলেও, প্রকাশ হয়নি মেধাতালিকা। হয়নি নিয়োগ। অবিলম্বে প্য়ানেল প্রকাশ করে নিয়োগের দাবিতে, এবার পথে নামলেন আন্দোলনকারীরা। 

অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: এবার চাকরির (Job Seeker) দাবিতে পথে নামলেন পুলিশ কনস্টেবল (Police Constable) পদের পরীক্ষার্থীরা। আজ শিয়ালদা স্টেশন (Sealdah Station) থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, পরীক্ষার পর, ৭ মাস কেটে গেলেও সাড়ে ১৭ হাজার পরীক্ষার্থীর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়নি। অভিযোগ, টালবাহানা করা চলেছে প্রশাসন। অবিলম্বে নিয়োগের দাবিতে তাই মহামিছিলের ডাক। 

নিয়োগের দাবিতে রাস্তায় শিক্ষকতার চাকরিপ্রার্থীরা DA-র দাবিতে অবস্থানে সরকারি কর্মীরা। এবার, চাকরির দাবিতে পথে নামলেন পুলিশের কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা। অবিলম্বে মেধা তালিকা প্রকাশও নিয়োগের দাবিতে, সোমবার, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীদের একাংশ। আন্দোলকারীদের দাবি, ২০২০ সালে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ২০২২-এ পরীক্ষা হয়। তাতে অংশ নেয় প্রায় সাড়ে ১৭ হাজার পরীক্ষার্থী। 

অভিযোগ, পরীক্ষার পর ৭ মাস কেটে গেলেও, প্রকাশ হয়নি মেধাতালিকা। হয়নি নিয়োগ। অবিলম্বে প্য়ানেল প্রকাশ করে নিয়োগের দাবিতে, এবার পথে নামলেন আন্দোলনকারীরা। 
মূল দাবি। নিয়োগ চাই। শিক্ষক নিয়োগ থেকে পুরসভা, রাজ্য়জুড়ে বিভিন্ন ক্ষেত্রে উঠেছে নিয়োগ দুর্নীতির অভিযোগ। 

এই প্রেক্ষাপটে কনস্টেবল পদে নিয়োগ-বিলম্বে দুর্নীতির সিঁদূরে মেঘ দেখছেন চাকরিপ্রার্থীদের একাংশ। চাকরিপ্রার্থীদের প্রশ্ন, আমাদের চাকরির পরীক্ষাতেও কী নিয়োগ দুর্নীতি? কনস্টেবল পদে নিয়োগেও 'দুর্নীতি'? জবাব তৃণমূলের চাকরিপ্রার্থীদের দাবি, বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কোনও হেলদোল নেই প্রশাসনের। তাই বাধ্য় হয়েই পথে নামার সিদ্ধান্ত। 

গ্রুপ D চাকরিপ্রার্থীদের ২ দিন ব্য়াপী লং মার্চ : একটাই দাবি, অবিলম্বে নিয়োগ। কিছুদিন আগে চাকরির দাবিতে রাজ্য় সরকারি গ্রুপ D চাকরিপ্রার্থীদের ২ দিন ব্য়াপী লং মার্চ শেষ অবধি পৌঁছয় কলকাতায়। সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে শুরু হয় মিছিল। বুধবার, শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে, চাকরিপ্রার্থীদের মঞ্চে শেষ হয় মিছিল। 

তবে এরই মাঝে, চাকরিপ্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের অনুমতি নিয়ে মিছিলের ডাক দিলেও, বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। অভিযোগ, সোমবার, তমলুক ও সাঁকরাইলে ধরপাকড় করা হয় চাকরিপ্রার্থীদের। ধুলাগড়ে নৈশমঞ্চ খুলে দেয় পুলিশ। বাগনানে আন্দোলনকারীদের ওপর লাঠি চালানো হয়। 

এছাড়া, বুধবার, সাঁকরাইল থেকে তাঁদের মিছিল করার কথা ছিল। কিন্তু হাওড়ায় অশান্তির কারণ দেখিয়ে, মিছিল করতে দেয়নি পুলিশ। শেষমেশ বড়বাজার থেকে মিছিল করেন চাকরিপ্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে আদালতে যাওয়ার কথা ভাবছেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget