এক্সপ্লোর

Cattle Smuggling Case: ঘুরপথে কোটি কোটি চাকার লেনদেন! গরুপাচারে সিবিআই নজরে কলকাতার চার সংস্থা

CBI: গরু ও কয়লা পাচারকাণ্ডের তদন্ত ঘিরে তোলপাড় চলছে রাজ্যে।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এবার সিবিআইয়ের (CBI) নজরে কলকাতার চারটি সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, এই সংস্থাগুলি ভুয়ো। গরুপাচারের টাকা এভাবেই লেনদেন হয়ে থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। এই চারটি সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সিবিআই।

গরুপাচার মামলায় সিবিআই নজরে কলকাতার চার সংস্থা

গরু ও কয়লা পাচারকাণ্ডের তদন্ত ঘিরে তোলপাড় চলছে রাজ্যে। গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। সেই মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা, সিবিআই এবং ইডি। চলছে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহ।  

সেই গরু পাচার মামলাতেই সিবিআই-এর নজরে কলকাতার চারটি সংস্থা। সিবিআই সূত্রে দাবি, মধ্য কলকাতার ঠিকানায় রেজিস্টার্ড ওই চারটি সংস্থাই ভুয়ো। ওই চার সংস্থার মাধ্যমে গরু পাচারের কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। 

আরও পড়ুন: Panchayat Elections 2023: পঞ্চায়েত মনোনয়নে সাংসদ-বিধায়কের ‘পাহারাদার’, ঘোষণা সুকান্তর, কটাক্ষ তৃণমূলের

গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে দাবি, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে গিয়েই কলকাতার চারটি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে।  ওই চারটি সংস্থার সঙ্গে আরও ২৫-৩০টি সংস্থার যোগাযোগের প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে, এক সংস্থা থেকে অন্য সংস্থা, তারপর আরও একটি সংস্থা, এইভাবে গরু পাচারের টাকা ঘোরানো হত বিভিন্ন অ্যাকাউন্টে। ওই সব সংস্থার সম্মুখ ভাগে ভুয়ো ডিরেক্টরদেরও রাখা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

লেনদেন সংক্রান্ত তথ্যে নজর গোয়েন্দাদের

সিবিআই সূত্রে খবর, শেষপর্যন্ত কাদের পকেটে টাকা পৌঁছেছে, তা জানতে ওই সব সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে।  খতিয়ে দেখা হবে প্রতিটি সংস্থার ব্যাঙ্কের লেনদেন। 

অন্য দিকে, গরুপাচার মামলায় ধৃত এনামুল হকের তিন ভাগ্নের ৫টি সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবার সিআইডি-র নজরে। রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, এই ৫টি সংস্থার মূলধনের থেকে বার্ষিক টার্নওভার কয়েকগুণ বেশি। এই লাভের অঙ্কে গরুপাচারের টাকা লুকিয়ে রয়েছে বলে অনুমান সিআইডি-র। সূত্রের খবর, দেখা যাচ্ছে ২০১৬-য় যে সংস্থার ৯ লক্ষ টাকা শেয়ার ক্যাপিটাল ছিল, সেই সংস্থার ওই আর্থিক বছরে লাভের অঙ্ক দাঁড়িয়েছে ৮০ কোটি টাকায়। ২০১৭-য় এই গোষ্ঠীর চালকলের মূলধন ছিল ৪৮ লক্ষ টাকা, যেখানে বার্ষিক টার্নওভার ১৯৮ কোটিরও বেশি। খবর বিআইডি সূত্রে। এই তথ্যকেই গরুপাচার মামলার মূল হাতিয়ার করতে চাইছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। 

সেরা শিরোনাম

TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget