এক্সপ্লোর

Anubrata Mandal: হাওয়ালা মাধ্যমে টাকার লেনদেন! ভাগ যেত BSF, পুলিশ,নেতাদের কাছে, আদালতে সিবিআই

Cattle Smuggling Case: বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটেই এমন দাবি করেছে সিবিআই।

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার হাওয়ালা-যোগের অভিযোগ তুলল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। তাদের দাবি, বাংলাদেশের গরু পাচারকারীদের টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যে পৌঁছত। প্রোটেকশন মানি হিসেবে সেই ভাগ পৌঁছত বিএসএফ আধিকারিক, স্থানীয় পুলিশ এবং রাজনৈতিক নেতাদের কাছে।

অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে এ বার হাওয়ালাযোগ তুলে ধরল সিবিআই

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিটেই এমন দাবি করেছে সিবিআই। ওই চার্জশিটে এক ব্যক্তির নামও উল্লেখ করেছে সিবিআই। তাদের দাবি, মনোজ সানা নামে এক কর্মীর মাধ্যমে হাওয়ালার টাকা লেনদেন হত। মিলেছে একটি ডায়েরি। তাতে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার, শাসকদলের নেতা ও পুলিশ অফিসারদের নাম রয়েছে।

এ দিকে, গরুপাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে হেফাজতে পেতে হাইকোর্টে জরুরি শুনানির আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রয়োজনে আজ ছুটির দিনে রাতেই হোক শুনানি বলে আর্জা ইডি-র। জরুরি শুনানি আর্জির একটি কপি পাঠানো হয় জেলবন্দি সায়গলের হাতেও। কিন্তু ইডি-র সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন: Humayun Kabir : "৭৫ শতাংশ পুরনো নেতৃত্বকে সরিয়ে দেব", হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

এই মামলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত শুনানির জন্য গতকাল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আর্জি জানায় ইডি। প্রয়োজনে রবিবার ছুটির দিন, এমনকি রাতেও শুনানির শুনানির জন্য তারা প্রস্তুত বলে জানানো হয়। সায়গলকে নোটিস পৌঁছে দিতে আজ আসানসোল জেলেও যান ইডি-র আধিকারিকরা। যদিও ইডি-র আবেদনা সাড়া না দিয়ে মঙ্গলবার নির্ধারিত দিনেই শুনানি হবে বলে হাইকোর্ট জানিয়েছে।

এর আগে সায়গলকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি-র আবেদন খারিজ করে দেয় আসানসোলের ভেকেশন কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। গরুপাচার মামলায় সিবিআইয়ের পর সায়গল হোসেনকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন অনুব্রতর দেহরক্ষী।

সীমান্তে বিএসএফ-এ গুলিতে মৃত্য়ু গরুপাচারকারীর!

 অন্য দিকে, নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচারের সময় বিএসএফের গুলিতে এক পাচারকারীর মৃত্যু। খবর বিএসএফ সূত্রে। বিএসএফের দাবি, গতকাল রাতে সীমান্তে গরুপাচার আটকাতে যাওয়ায় ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের ওপর চড়াও হয় পাচারকারীরা। আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ হয়ে এক গরুপাচারকারীর মৃত্যু হয়। খবর বিএসএফ সূত্রে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget