এক্সপ্লোর

Anubrata Mondal: গ্রেফতার আরও এক হেভিওয়েট, অনুব্রত-অস্বস্তিতে কী পদক্ষেপ করবে তৃণমূল?

গরুপাচার মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে দাবি, 41A ধারায় গরুপাচার মামলায় সরাসরি অভিযুক্ত করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সিনহা ও আবীর ইসলাম, বোলপুর: গড়েই গ্রেফতার কেষ্ট। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কেন্দ্রীয় গোয়েন্দার জালে আরও এক হেভিওয়েট। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল (TMC)। জেলা সভাপতি থেকে জাতীয় কর্ম সমিতির সদস্য। তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনুব্রত। এবার কী করবে তৃণমূল (TMC)? পাশে থাকবে, না দূরত্ব তৈরি করবে? তা এখনও স্পষ্ট নয়। 

গ্রেফতার অনুব্রত: গরুপাচার (Cow Smuggling Case) মামলায় বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিবিআই (CBI) সূত্রে দাবি, 41A ধারায় গরুপাচার মামলায় সরাসরি অভিযুক্ত করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। গতকাল হাজিরা এড়ানোর পর এদিন সকাল ৯টা ৪০-এ আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। 

বাড়ি ঘিরল ফেলে কেন্দ্রীয় বাহিনী: অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী (CRPF)। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই (CBI) আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। তল্লাশির পাশাপাশি, দোতলার ঘরে অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। এরপর গ্রেফতার করা হয় তৃণমূল জেলা সভাপতিকে। মেডিক্যাল টেস্টের পর আজই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হতে পারে অনুব্রতকে। অন্যদিকে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের হানার খবর পেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বোলপুরের বাড়ির সামনে সাতসকালেই ভিড় জমে যায়। 

চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা: সিবিআই সূত্রে খবর, এর আগে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের (Bolpur Mahakuma Hospital) চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর (Chandranath Adhikari) সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের। 

গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়াল তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। 

আরও পড়ুন: Anubrata Mondal: 'অনুব্রত মুড়ির টিনে কাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নাম বলবেন আশা রাখি', মন্তব্য শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিধানসভায় নিজের জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পুজো সারলেন শুভেন্দু অধিকারী
বিধানসভায় নিজের জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পুজো সারলেন শুভেন্দু অধিকারী
Ashim Sarkar: সাষ্টাঙ্গ প্রণাম করে বিধানসভায় ঢুকলেন অসীম সরকার, গানে বললেন, 'দিদি হেরে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে'
সাষ্টাঙ্গ প্রণাম করে বিধানসভায় ঢুকলেন অসীম সরকার, গানে বললেন, 'দিদি হেরে গিয়েছে, সুজিতদা ধরা পড়েছে'
Tiljala Fire Incident : 'রাজ্যের জন্য অশনি সংকেত' ! তিলজলা কাণ্ড নিয়ে এই ৫ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'রাজ্যের জন্য অশনি সংকেত' ! তিলজলা কাণ্ড নিয়ে এই ৫ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Cooch Behar TMC News : ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা
ভয়ঙ্কর অভিযোগ, একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে পাকড়াও তৃণমূল নেতা

ভিডিও

Sujit Bose Arrest: টাকা-জমি নিয়ে পুরসভার ১৫০ চাকরি বিক্রি, দক্ষিণ দমদমের বাইরেও ছিল সুজিতের কারবার
#sangesuman পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget