এক্সপ্লোর

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

Sandipan Saha: সন্দীপন সাহা বলছেন, 'নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি। এই মিটিংয়ে আসার জন্য আমরা তাঁকে আহ্বান জানাইনি। উনি নিজেই এসেছেন।'

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : 'ঋতব্রত-তৃণমূলে' যাওয়ার মরিয়া চেষ্টা পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। আর জি কর কাণ্ডে নাম জড়িয়েছে তাঁর। এরপর এক যুবকের জেতা লটারির টাকা হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে নির্মল ঘোষের বিরুদ্ধে। এই লটারিকাণ্ডে আবার ব্যাপক ধরপাকড়ও শুরু হয়েছে। নির্মল ঘোষের ২ ঘনিষ্ঠ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। এই পরিস্থিতিতে কার্যত 'বেপাত্তা' ছিলেন নির্মল ঘোষ। শনিবার ১১ জুলাই আচমকাই তপসিয়ায় 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে পৌঁছে যান তিনি। ঢোকার আগে বলেন, 'বৈঠকে নয়, জাভেদ খানের সঙ্গে দেখা করতে এসেছি।' বৈঠকের শেষে বলেন, 'বিরোধী দলনেতার সঙ্গে তাঁর কথা হয়েছে।' এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি তাঁর সঙ্গে নির্মল ঘোষের কোনও কথা হয়নি। 

এই গোটা প্রসঙ্গে 'ঋতব্রত-তৃণমূলের' তরফে সন্দীপন সাহা বলছেন, 'নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি। এই মিটিংয়ে আসার জন্য আমরা তাঁকে আহ্বান জানাইনি। উনি নিজেই এসেছেন। তাই এর দায় আমরা নিচ্ছি না। আমরা দেখেছি উনি এসেছেন। এসে গিয়েছেন, তাঁকে তো বের করে দেওয়া যায় না। কিন্তু আমরা ওনাকে এই মিটিংয়ে আসার জন্য আহ্বান জানাইনি। কীভাবে এসেছেন, কেন এসেছেন, উনিই বলতে পারবেন। আমরা ওনার আসার দায় নিচ্ছি না। উনি আমাদের কোনও কমিটিতে নেই। রাজ্যের দায়িত্ব নেই। বিরোধী দলনেতার সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি। উনি এসেছেন নিজের দায়িত্বে। ওনাকে আহ্বান করা হয়নি। আমাদের স্টেট কমিটি দেখলে দেখবেন কোথাও ওনার নাম নেই। উনি মিটিংয়ের শেষের দিকে হঠাৎ ঢুকে পড়েছিলেন। মিটিং শেষের পর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছেন। তারপর বেরিয়ে গিয়েছেন।' 

গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

কিন্তু বৈঠকে কাউকে ডাকা না হলে কী কেউ ঢুকতে পারেন? 

সন্দীপন সাহার কথায়, 'নিশ্চিত ভাবে পারেন না। বেনোজল আমরা আটকাব। যেভাবেই হোক বেনোজল আটকাব। সবে শুরুর দিকে মিটিং। সিস্টেমে আসতে হয়তো একটু সময় লাগছে। কিন্তু নিশ্চিত ভাবে আমাদের এই তৃণমূলে বেনোজল থাকবে না। যেভাবে ফ্লাড গেট খুলে দিয়ে, বেনোজল ঢুকিয়ে দলটার এই পরিণাম এবং পরিণতি করা হয়েছে, সেটার দায়িত্ব আমরা সকলে নেব। এটা শেল্টার পাওয়ার সংগঠন কখনই নয়। এখানে আমরা যারা দলটাকে ভালবাসি, যাদের দলের প্রতি আবেগ আছে, যারা চাই যে দলটা আগামী দিনে ঘুরে দাঁড়াক, বাংলার মাটিতে লড়াই করুক, বাংলার কর্মীদের কথা তুলে ধরুক, বাংলার তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে পথ চলুক - আমরা সকলে এক জায়গায় এসেছি। এই উদ্দেশ্য, সিদ্ধান্তকে সামনে রেখেই আমরা চলব। এর মধ্যে কেউ যদি ভাবে এখানে এলে সিকিউরিটি প্রোটেকশন পাবে, সেটা তাদের ভাবনাচিন্তা। কিন্তু এরকম কোনও আশ্বাসন আমরা কাউকে দিচ্ছি না, দেব না। বেনোজল আটকাব। বেনোজল আটকাতে গেলে তো ছাকনি বানাতেই হবে। ছাকনি ছাড়া সংগঠন টিকবে না। আজকে সংগঠন যে জায়গায় দাঁড়িয়ে, তাকে মজবুত করতে গেলে, যাতে এমন কোনও ব্যক্তি দলের মধ্যে প্রবেশ করতে না পারে যার জন্য দলের ক্ষতি হবে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত ভাবে আমরা যা পদক্ষেপ নেওয়ার, সতর্কতা অবলম্বন করার, তা আমরা করব।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget