এক্সপ্লোর

CBI : চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার

TMC Leader : হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮০ লক্ষ টাকা উদ্ধার। টাকা গোণার কাজ এখনও চলছে বলেই জানা গিয়েছে।

প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : হালিশহর পুরসভার (Halishara Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার করল সিবিআই। চিটফান্ড মামলায় তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বর্ধমান সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছে।

হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮০ লক্ষ টাকা উদ্ধার। টাকা গোণার কাজ এখনও চলছে বলেই জানা গিয়েছে। সিবিআই-র দাবি, শুধু বিপুল পরিমাণ নগদ অর্থই নয় রাজু সাহানির বাড়ি থেকে খোঁজ মিলেছে তাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। যেখানে টাকা পাঠানোর তথ্যও সামনে উঠে এসেছে বলেই সিবিআই (CBI) সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। কোটি কোটি টাকার সম্পত্তির নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। এত টাকা নগদ কোথা থেকে এল? কেনই বা বাড়িতে এত টাকা নগদ রেখেছিলেন, সেসব প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি তৃণমূল নেতা। সূত্রের দাবি, তারপরেই গ্রেফতার করা হয় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যানকে। 

সিবিআই সূত্রে খবর, বর্ধমান সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড মামলার (বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন) তদন্ত করতে নেমে একাধিক জায়গায় তৃণমূল নেতা তথা হালিশহর পুরসভার চেয়ারম্যানের নাম পায় তাঁরা। বিভিন্ন জায়গায় উল্লেখ ছিল, একাধিকবার রাজু সাহানির কাছে পাঠানো হয়েছিল প্রচুর পরিমাণ অর্থ। জানা যাচ্ছে, কশ্যান মানি হিসেবেই এই অর্থ পাঠানো হয়েছিল তাঁকে। 


CBI : চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার

রাজু সাহানি

বিভিন্ন সূত্রে রাজু সাহানির নাম পেয়ে শুক্রবার সকালেই তাঁর হালিশহরের বাড়িতে হানা দেন সিবিআই তদন্তকারীরা। যার পর জেরা এগোনোর পর হালিশহরের তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় তাঁর নিউটাউনের ফ্ল্যাটে। যেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর শুরু হয় তল্লাশিপর্ব। যেখান থেকে ৮০ লক্ষ নগদ, আগ্নেয়াস্ত্র, তাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি উদ্ধার হয়। রাজু সাহানিকে জেরা করে সিবিআই জানতে চাইছে, আর কোন প্রভাবশালীর কাছে পৌঁছেছিল টাকা।

‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ চিটফান্ড মামলায় এর আগে বর্ধমান পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় ওরফে খুদু-কে গ্রেফতার করে CBI। দিন ১৫ আগে তিনি জামিন পান। 

আরও পড়ুন- 'গরুপাচার, কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দুর ফোনে কথা’ বিস্ফোরক অভিযোগ অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget