এক্সপ্লোর

Abhishek Banerjee : 'গরুপাচার, কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দুর ফোনে কথা’ বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Suvendu Adhikari : রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিষেকের হুঁশিয়ারি, 'ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।'

কলকাতা : কয়লা পাচারকাণ্ডে ইডি-র দীর্ঘ সাড়ে ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়  (Abhishek Banerjee)। বিজেপি, অমিত শাহকে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'গরুপাচার, কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। সেই কথাবার্তার অডিও ক্লিপ আমি শুনেছি। যেখানে শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব।' আদালতে যে অডিও ক্লিপ তিনি জমা দেবেন বলে জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিষেকের হুঁশিয়ারি, 'ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।'

কেন্দ্রীয় এজেন্সিকে এক হাত নিয়ে অভিষেক বলেছেন, 'সুদীপ্ত সেন লিখিতভাবে যেখানে জানাচ্ছেন বিরোধী দলনেতা তাঁর থেকে ৬ কোটি টাকা নিয়েছে, সেখানে সিবিআই-ইডি কি তাঁর বাড়ির ঠিকানা ভুলে গিয়েছে? নাকি তাঁকে ডাকতে ভয় পাচ্ছে? কারণ আখেরে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় নিজেদের চাকরি বাঁচাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারীদের বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু তাঁদেরকে কার্যত রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। তাই তৃণমূলে কেউ থাকলে তাঁকে তদন্তের জন্য ডাকা হবে, আর বিজেপিতে গেলেই সব থেকে ছাড়।' অভিষেকের আক্রমণ, 'ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেলেও তাঁদের কেন ডাকছে না ইডি-সিবিআই?'

কয়লাকাণ্ডে ২০২১ সালে সেপ্টেম্বরেও অভিষেককে তলব করা হয়েছিল দিল্লি থেকে। সেবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কয়লাপাচার মামলায় (Coal Smuggling Case) দোষী প্রমাণিত হলে ফাঁসি মঞ্চে নিজেই মৃত্যুবরণ করবেন। আর বছর ঘুরে গঙ্গায় অনেক জল বয়ে গেলেও নিজের বক্তব্য থেকে তিনি যে সরছেন না, সেটাই মনে করালেন এদিন তিনি। অভিষেকের কথায়, 'আমি দুইবছর আগে স্টেটমেন্ট দিয়েছি, আমার সঙ্গে বিন্দুমাত্র কোনওরকম যোগসূত্র, যদি এই কেলেঙ্কারির মামলায় পায়, বা প্রতিষ্ঠিত করতে পারে, যে ৫ পয়সাও আমি এখান থেকে নিয়েছি, তাহলে ইডি-সিবিআই-র দরকার নেই।একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, আমি মৃত্যুবরণ করব। আমি আজও একই কথা বলছি।'

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তিনবার গেছি ৩০ বার ডাকলে যাব। আমি মাথা নত করার ছেলে নই। আমায় ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। আমি মেরুদন্ড বিকিয়ে দিই না। মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। আগে পলিটিক্যালি লড়ুন, নির্বাচনে লড়ুন। কত বড় ক্ষমতা আমি দেখব।'

অভিষেকের কথায়, ‘আরও দুটো রাজ্যে ক্ষমতায় থাকলে বিজেপিকে ল্যাজে-গোবরে করে দিতাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা বিএসএফ ধর্ষণের অভিযোগে বিদ্ধ। সিআইএসএফ কয়লা চুরির সঙ্গে যুক্ত। গরুপাচারের টাকা সরাসরি অমিত শাহর (Amit Shah) কাছে গেছে, বিজেপি নেতাদের কাছে গেছে। সীমান্তে গরুপাচার হলে বিএসএফ কী করছে? এটা গরুপাচার দুর্নীতি নয়, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক নিজেই গরুচোর। গরুচোরেদের দিয়ে গরুচুরির তদন্ত হচ্ছে।’

আরও পড়ুন- ' ৫ পয়সা নিয়েছি প্রমাণ হলে ফাঁসি-মঞ্চে মৃত্যুবরণ করব', বিস্ফোরক অভিষেক

সেরা শিরোনাম

Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget