এক্সপ্লোর

Tapas Mondal Arrest : এতদিন আসছিলেন! যাচ্ছিলেন! হঠাৎ কেন গ্রেফতার তাপস মণ্ডল?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। লেনদেনের হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন তাপস মণ্ডল।২৩ ফেব্রুয়ারি পর্যন্ত CBI হেফাজতে থাকবেন তাপস, কুন্তল ও নিলাদ্রী ঘোষ।

প্রকাশ সিন্হা, পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, কলকাতা : এতদিন আসছিলেন! যাচ্ছিলেন!  বাইট দিচ্ছিলেন!  আবার গাড়ি চেপে চলে যাচ্ছিলেন! অবশেষে রবিবার সেই তাপস মণ্ডলকেই ( Tapas Mondal ) ফতার করেছে CBI। নিয়োগ-দুর্নীতির মামলায় ( Recruitment Scam ) একের পর এক অভিযুক্তকে হেফাজতে নিচ্ছে সিবিআই ( CBI ) । সামনে আসছে কোটি কোটি টাকা লেনদেনের চাঞ্চল্য়কর সব তথ্য়। 

সম্প্রতি তাপসের সঙ্গে কুন্তলের যে বাগযুদ্ধ শুরু হয়েছে, তাপস গ্রেফতার হতেই তা চরমে উঠেছে ! কিন্তু, এতদিন পর কেন গ্রেফতার করা হল মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে? 

CBI সূত্রে দাবি করা হচ্ছে, মূলত ৩টি কারণে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস।

  • প্রথমত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হলেন তাপস। তিনি যে টাকা নিয়েছেন এবং দিয়েছেন, তা যে বেআইনি কাজের জন্য, সেটা জেনেবুঝেই করেছেন।
  • দ্বিতীয়ত, টাকা লেনদেনের হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস।
  • তৃতীয়ত, সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ যে অডিও ক্লিপ CBI-এর হাতে তুলে দিয়েছেন, তাতে তাপসকে বলতে শোনা যায়, ৫০ লক্ষ টাকা দিলে তিনি CBI বা ইডি-র কাছে মুখ খুলবেন না।


    কোথা থেকে টাকা এল, কোথায় সেই টাকা গেল?
  • কিন্তু, কার হাত থেকে টাকা কার কাছে গেছে? মাথা কে? এজেন্ট-সাব এজেন্টদের নিয়ে নাড়া চাড়া হলেও, আসল মাথার খোঁজ কোথায় ? এই প্রশ্ন উত্তর খুঁজে পেতেই এখন CBI-এর নজরে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নিলাদ্রী ঘোষের ত্রিভূজ! এই কারণেই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, সোমবার মোট সাতজনকে আলিপুরের বিশেষ CBI আদালতে তোলা হলেও, তাপস, কুন্তল ও নিলাদ্রীকেই শুধুমাত্র হেফাজতে চেয়ে আর্জি জানায় CBI. আদালতে তাদের আইনজীবী দাবি করেন, ওই তিনজনের বিরুদ্ধে তাঁদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। কোথা থেকে টাকা এল, কোথায় সেই টাকা গেল? এবং এর সঙ্গে কোন প্রভাবশালীর যোগ রয়েছে, তা খুঁজে বের করতে হবে। তার জন্য তিনজনকে একসঙ্গে বসিয়ে জেরা করতে হবে। ওই তিনজনই টাকা আদায় করেছেন।

    চাপ আছে বলেই গ্রেফতার ?
    অন্যদিকে কুন্তল ঘোষের আইনজীবী অভিযোগ করেন, ED গ্রেফতার করার আগে তাঁর মক্কেল তিনবার CBI দফতরে হাজিরা দিয়েছিলেন। তখন গ্রেফতার করা হয়নি। বলাই যায়, তখন ক্লিনচিট দেওয়া হয়েছিল। 
    এদিন তাপস মণ্ডলের হয়ে আইনজীবী বলেন, CBI-এর উপর শুধুমাত্র চাপ আছে বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

    অন্যদিকে নিলাদ্রী ঘোষের হয়ে আইনজীবী সওয়াল করেন, তিনি কাউকে চাকরির পাইয়ে দেওয়ার কথা বলেননি।
    নিলাদ্রীর আইনজীবী CBI-এর উদ্দেশে প্রশ্ন তোলেন, টাকা নেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। কাদের থেকে টাকা নিয়েছে? তখন বিচারক বলেন - কাদের থেকে টাকা নিয়েছেন, সেটা আমি ইতিমধ্যে তদন্তকারীদের কাছে জানতে চেয়েছি। 

    সবপক্ষের সওয়াল জবাব শোনার পর, কুন্তল, তাপস ও নিলাদ্রীকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি ৪ জন এজেন্টকে দোসরা মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।

    এই সব দিক খতিয়ে দেখেই রবিবার জিজ্ঞাসাবাদ শেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

    গত ৪ দিনে ৯ জন অভিযুক্তকে হেফাজতে নিয়েছে CBI! হদিশ মিলেছে প্রায় ১০ কোটি টাকার লেনদেনের! কিন্তু, চাকরি বিক্রির এই টাকা কাদের পেটে গেছে? মাথা কে? মূল চাঁই কে ? তাঁরা কি আড়ালেই থেকেই যাবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget